ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্কঃ পূজা চেরী অভিনীত 'নাকফুল' সিনেমার নাম বদলে সেন্সর ছাড়পত্র পেয়েছে। সিনেমাটির নতুন নাম 'নাকফুলের কাব্য'। ফেরারী ফরহাদের গল্পে সিনেমাটি পরিচালনা করছেন আলোক হাসান।সিনেমার নাম বদলের কারণ হিসেবে প্রযোজনা প্রতিষ্ঠান জানায়, 'নাকফুল' নামে আরও একটি সিনেমা আগেই সেন্সর ছাড়পত্র পেয়েছিল। একই নামে দুটি সিনেমার সেন্সর ছাড়পত্র আইনসিদ্ধ না। তাই সিনেমাটির নাম পরিবর্তন করে 'নাকফুলের কাব্য' রেখে ছাড়পত্র দিয়েছে সেন্সর বোর্ড।
সিনেমাটি প্রসঙ্গে পূজা চেরী বলেন, নাকফুল একটি নারীর কাছে বিশেষ অলংকার। নারীদের কাছে এটি এক আবেগের গয়না। আশা করি, দর্শক ভালো গল্পের একটি সিনেমা উপহার পেতে যাচ্ছেন।
সিনেমায় পূজা চেরির বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ। সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন গাজী রাকায়েত, লুৎফর রহমান জর্জ, আলী রাজসহ অনেকেই।
বিনোদন ডেস্ক : এবার ঈদুল আজহায় বড় পর্দায় ঝড় তুলতে আসছে ...
বিনোদন ডেস্ক : মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’...
বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বিভিন্ন অনুষ...
বিনোদন ডেস্ক : ৪২ বছরে পৌঁছেও সৌন্দর্য এতটুকু কমেনি বলিউড অভ...
বিনোদন ডেস্ক : দেশের বিনোদন অঙ্গনের পরিচিত মুখ রাফিয়াত রশিদ ...

মন্তব্য (০)