• রাজনীতি

দেশকে এক ভীতিকর জনপদে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ভিন্ন মতাবলম্বী ব্যক্তিদের গুম ও অমানবিক কর্মসূচি চালিয়ে আওয়ামী সরকার রাষ্ট্রক্ষমতায় টিকে আছে। জোরপূর্বক গুমকে অস্ত্র হিসেবে বেছে নিয়ে সরকার দেশকে এক ভীতিকর জনপদে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, প্রতিবাদী মানুষের জীবনের নিরাপত্তা আজ চরম সংকটাপন্ন। দেশের মানুষকে বাকরুদ্ধ করার জন্য একের পর এক কালো আইন প্রণয়ন করা হয়েছে। একচ্ছত্র ক্ষমতা ধরে রাখতে ডামি সরকার গুমের মতো মনুষ্যত্বহীন পন্থায় বিরোধী শক্তিকে নিশ্চিহ্ন করার সর্বাধিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

গুম হওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষে গণমাধ্যমে দেওয়া বাণীতে এসব কথা বলেন তিনি।

বিএনপির মহাসচিব বলেন, গুম মানবসভ্যতার পরিপন্থী। বিশ্বব্যাপী একদলীয় কতৃর্ত্ববাদী সরকার নিজেদের পথের কাটা সরানোর জন্য গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। বিএনপিসহ বিরোধী দলের যেসব নেতাকর্মী গুম হয়েছেন তাদের স্বজনদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। বাংলাদেশে গুমের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় প্রবল প্রতিবাদী হলেও আওয়ামী সরকার কোন কিছুকেই তোয়াক্কা করছে না।

মন্তব্য (০)





image

লংমার্চে গিয়ে কিছু গাড়ির টোল দেয়নি বিরোধী দল: রিজভী

নিউজ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলে...

image

সরকারকে ‘মেজরিটির ভূতে’ ধরেছে: গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ম...

image

মালয়েশিয়া–সিঙ্গাপুর–ফিলিপাইন সফরে জামায়াতের ৩৪ এমপি

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য ...

image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

  • company_logo