• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ভারতে তীর্থে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৭

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে ট্রাক ও মিনি বাসের সংঘর্ষে একই পরিবারের সাতজন নিহত হয়েছেন।  দেশটির দিল্লি ও জম্মু জাতীয় মহাসড়কে শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটেছে।  দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।

মিনি বাসটিতে করে একই পরিবারের ৩০ জন সদস্য তীর্থ যাত্রার জন্য জম্মুর বৈষ্ণদেবীর উদ্দেশ্য যাচ্ছিল। 

উত্তর প্রদেশ থেকে পরিবারের সদস্যদের বহনকারী বাসটি আমবালায় পৌঁছাতে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে চলন্ত বাসের সামনে হঠাৎ করে ট্রাকের চালক ব্রেক কষলে এ দুর্ঘটনা ঘটে। 

ট্রাকের সঙ্গে সংঘর্ষে মিনি বাসটির সামনের দিক ধুমড়ে মুচড়ে গেছে। এতে তিনজন ঘটনাস্থলে মারা যান, বাকী চারজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা মারা গেছেন। এতে আহত ২০ জনের অবস্থাও গুরুতর। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পরই ট্রাক চালক পালিয়ে গেছেন, তবে ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে। 

মন্তব্য (০)





image

রাশিয়ার নির্বাচনে পুতিনের ঐতিহাসিক জয়

নিউজ ডেস্ক : রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট ভ্লা...

image

ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘দুজুয়ান’, বন্যা ও ধসের আশঙ্কা

নিউজ ডেস্ক : জাপানের পূর্ব উপকূলের দিকে দ্রুত ধেয়ে আসছে এক শ...

image

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করছে সিএনএনসহ ৩ সংবাদমাধ্যম

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হা...

image

মৃত্যুর ঠিক আগে ভাইকে যে গোপন সত্য বলে যান প্রিন্সেস ডায়ানা

নিউজ ডেস্ক : মর্মান্তিক মৃত্যুর বহু বছর পর প্রিন্সেস ডায়ানা...

image

এশিয়ায় কোন দেশে জ্বালানি তেলের দাম কত

নিউজ ডেস্ক : বিশ্ববাজারে তেলের দামের ওঠানামা এবং নিজ নিজ দেশ...

  • company_logo