• লিড নিউজ
  • আন্তর্জাতিক

 ভিয়েতনামে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ১৪ জন নিহত

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ভিয়েতনামের হ্যানয়ের একটি ঘন বসতিপূর্ণ আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ১৪ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৪ মে) সকালের এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ভিয়েতনামের রাজধানীতে একটি সরু গলিতে পাঁচতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার ফাইটার সাতজনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে কী কারণে ওই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সে সম্পর্কে কিছু জানা যায়নি। এ ছাড়া যারা নিহত হয়েছেন তাদের পরিচয়ও শনাক্ত করা সম্ভব হয়নি। 

জননিরাপত্তা মন্ত্রণালয় আরও বলেছে, এ ঘটনায় কোনো অভিযুক্তকে এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি। তবে অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।

গত বছরের সেপ্টেম্বরে রাজধানী হ্যানয়ে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ৫৬ জনের মৃত্যু হয়। ওই ঘটনায় শিশুসহ আরও ৩৭ জন আহত হন।

মন্তব্য (০)





image

রাশিয়ার নির্বাচনে পুতিনের ঐতিহাসিক জয়

নিউজ ডেস্ক : রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট ভ্লা...

image

ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘দুজুয়ান’, বন্যা ও ধসের আশঙ্কা

নিউজ ডেস্ক : জাপানের পূর্ব উপকূলের দিকে দ্রুত ধেয়ে আসছে এক শ...

image

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করছে সিএনএনসহ ৩ সংবাদমাধ্যম

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হা...

image

মৃত্যুর ঠিক আগে ভাইকে যে গোপন সত্য বলে যান প্রিন্সেস ডায়ানা

নিউজ ডেস্ক : মর্মান্তিক মৃত্যুর বহু বছর পর প্রিন্সেস ডায়ানা...

image

এশিয়ায় কোন দেশে জ্বালানি তেলের দাম কত

নিউজ ডেস্ক : বিশ্ববাজারে তেলের দামের ওঠানামা এবং নিজ নিজ দেশ...

  • company_logo