• লিড নিউজ
  • আন্তর্জাতিক

খারকিভে রাশিয়ার গ্লাইডার বোমা হামলা, নিহত ৪

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে সরাসরি হামলা করেছে রুশ বাহিনী। ইউরো নিউজ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে রাশিয়ানরা খারকিভ শহরে দুটি গ্লাইডার বোমা দিয়ে হামলা চালিয়েছে।

 সংবাদমাধ্যমটি জানায় হামলায় কমপক্ষে ১২ জন আহত হয়েছে। শহরের উত্তরে একটি আবাসিক এলাকায় একটি বোমা বিস্ফোরিত হয়, এতে ১১ জন আহত হয়, আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং একটি কার ওয়াশ-ক্যাফে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এছাড়া শহরের পশ্চিমে আরেক হামলায় এক নারী গুরুতর আহত হয়।  

এদিকে সংবাদমাধ্যম আল জাজিরা অঞ্চলটির আঞ্চলিক গভর্নর ওলেগ সিনেগুবভেরের বরাত দিয়ে জানিয়েছে, এই হামলায় ৪ জন নিহত হয়েছেন।

এর দু'দিন আগে খারকিভের সীমানায় একটি ব্যস্ত রিসোর্টে রাশিয়া হামলা চালালে ১১ জন নিহত হয়। ওই সময় ওই অঞ্চলের কয়েকটি গ্রামেও হামলা চালায় রুশ বাহিনী। সে সময় ৯ হাজার ৯০৭ জনকে ওই অঞ্চল থেকে সরিয়ে নেওয়া কথা জানিয়েছিল সিনেগুবভের।  

চলতি মাসের মাঝামাঝি ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ থেকে ৭৪ কিমি দূরে উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্ত শহর ভোভচানস্কে ঢুকে পড়ার দাবি করে রুশ বাহিনী। সীমান্ত এলাকায় আকস্মিক হামলা চালিয়ে ৯ টি গ্রাম দখলে নেয় তারা।

সেই সময় রাশিয়ার টানা আক্রমণের মুখে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি খারকিভ শহর সফর করেন। সেই সফরে তার বাহিনী রাশিয়ার অগ্রযাত্রা আংশিকভাবে রুখে দিয়েছে বলেও দাবি করেছিলেন তিনি।

মন্তব্য (০)





image

রাশিয়ার নির্বাচনে পুতিনের ঐতিহাসিক জয়

নিউজ ডেস্ক : রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট ভ্লা...

image

ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘দুজুয়ান’, বন্যা ও ধসের আশঙ্কা

নিউজ ডেস্ক : জাপানের পূর্ব উপকূলের দিকে দ্রুত ধেয়ে আসছে এক শ...

image

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করছে সিএনএনসহ ৩ সংবাদমাধ্যম

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হা...

image

মৃত্যুর ঠিক আগে ভাইকে যে গোপন সত্য বলে যান প্রিন্সেস ডায়ানা

নিউজ ডেস্ক : মর্মান্তিক মৃত্যুর বহু বছর পর প্রিন্সেস ডায়ানা...

image

এশিয়ায় কোন দেশে জ্বালানি তেলের দাম কত

নিউজ ডেস্ক : বিশ্ববাজারে তেলের দামের ওঠানামা এবং নিজ নিজ দেশ...

  • company_logo