ছবিঃ সিএনআই
সাতকানিয়া প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় নির্বাচনে চট্টগ্রাম-১৫(সাতকানিয়া-লোহাগাড়া)আসনে নির্বাচিত হওয়ায় এম.এ মোতালেব(সিআইপি)কে সংবধর্না ও সাতকানিয়া পৌরসভা মেধাবৃত্তি-২০২৩ এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে (২৩মে বৃহস্পতিবার) সকালে পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের সভাপতিত্বে সাতকানিয়া পৌরসভার আয়োজনে পৌর ভবন চত্বরে বৃত্তি প্রদান অনুষ্ঠান ও সংবধর্নার
আয়োজন করা হয়। প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, সাতকানিয়া-লোহাগাড়া সংসদ সদস্য এম.এ মোতালেব(সিআইপি)এম.পি বৃত্তিপ্রাপ্ত ৫৮জন শিক্ষার্থীদের প্রত্যেকের মাঝে ক্রেস্ট, নগদ টাকা, সার্টিফিকেটসহ পুরস্কার তুলে দেন
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, আনজুমারা আরা চেয়ারম্যান(ভারপ্রাপ্ত)সাতকানিয়া উপজেলা পরিষদ, উপজেলা নিবার্হী অফিসার মিল্টন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সালাহউদ্দিন হাসান চৌধুরি, আরো উপস্থিত ছিলেন, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) প্রিটন সরকার, শিক্ষা অফিসার সেলিম উদ্দিন, সহ ছাত্র-ছাত্রী, অভিভাবক, পৌরসভার কাউন্সিলর ও কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এক অভিভাবক জানান, আমরা মনে করি বৃত্তি পরীক্ষা গুলো নিয়মিত চালু থাকলে আমাদের শিক্ষার্থীরা নিয়মিত পড়াশোনায় প্রতিযোগি হয়ে উঠবে। যদিও গত কয়েক বছরে বেসরকারি বৃত্তি পরীক্ষা অনেকটা কমে গেছে। তাই আমরা চাই সরকারের পাশাপাশি বেসরকারি ভাবে এ বৃত্তি কার্যক্রম চালু থাকবে।
উল্লেখ্য: (৪নভেম্বর২৩ ইং) সাতকানিয়া অলিয়া মাদ্রাসায় সাতকারিয়ার পৌর মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়।
নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধু...
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...
নিউজ ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের (...
নিউজ ডেস্ক : নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কিশ...
পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

মন্তব্য (০)