• লিড নিউজ
  • আন্তর্জাতিক

প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে হামাস

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তাদের মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

বিবিসি বলছে, রোববার (১৯ মে) উত্তর-পশ্চিম ইরানে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানসহ আরো কয়েকজন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় টিভি। অন্যদিকে আলজাজিরাও জানিয়েছে, প্রেসিডেন্ট রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানসহ হেলিকপ্টারে থাকা অন্যরা মারা গেছেন। 

এদিকে হামাসের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘ইরানী জনগণের সঙ্গে দুঃখ ও বেদনা ভাগ করে নিচ্ছি আমরা এবং ইরানের সঙ্গে আমাদের সম্পূর্ণ সংহতি প্রকাশ করছি।

হামাস বিবৃতিতে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত বাকিদের কথা স্মরণ করে আরো বলেছে, ‘ইরানের রেনেসাঁর দীর্ঘ যাত্রায় সেরা ইরানী নেতাদের একটি দল ছিল এটি।’ ফিলিস্তিনের প্রতি ইরান যে সংহতি দেখিয়েছে, তার প্রতিও শ্রদ্ধা জানিয়েছে গোষ্ঠীটি।

ইরান ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইসরায়েলের শত্রু। হামাসসহ মধ্যপ্রাচ্যের আরো কয়েকটি গোষ্ঠীকে ইরান অর্থ, অস্ত্র এবং প্রশিক্ষণ দিয়ে সমর্থন করে আসছে।

মন্তব্য (০)





image

রাশিয়ার নির্বাচনে পুতিনের ঐতিহাসিক জয়

নিউজ ডেস্ক : রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট ভ্লা...

image

ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘দুজুয়ান’, বন্যা ও ধসের আশঙ্কা

নিউজ ডেস্ক : জাপানের পূর্ব উপকূলের দিকে দ্রুত ধেয়ে আসছে এক শ...

image

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করছে সিএনএনসহ ৩ সংবাদমাধ্যম

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হা...

image

মৃত্যুর ঠিক আগে ভাইকে যে গোপন সত্য বলে যান প্রিন্সেস ডায়ানা

নিউজ ডেস্ক : মর্মান্তিক মৃত্যুর বহু বছর পর প্রিন্সেস ডায়ানা...

image

এশিয়ায় কোন দেশে জ্বালানি তেলের দাম কত

নিউজ ডেস্ক : বিশ্ববাজারে তেলের দামের ওঠানামা এবং নিজ নিজ দেশ...

  • company_logo