• শিক্ষা

তাপপ্রবাহের মধ্যে মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার নতুন নির্দেশনা

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান অব্যাহত রাখতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কিছু নির্দেশনা দেয়া হয়েছে। প্রাত্যহিক সমাবেশ বন্ধ, বিশুদ্ধ পানির সুব্যবস্থা, স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা, বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত সূর্যের আলো থেকে নিজেদের দূরে রাখাসহ নানা নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনাগুলো হলো-

  • পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্কুলের প্রাত্যহিক সমাবেশ বন্ধ রাখা;
  • শ্রেণি কার্যক্রম চলাকালে শ্রেণিকক্ষের সব দরজা-জানালা খোলা রাখা;
  • শিক্ষাপ্রতিষ্ঠানের বৈদ্যুতিক পাখা, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (যদি থাকে) সচল রাখা;
  • পর্যাপ্ত বিশুদ্ধ পানির সুব্যবস্থা রাখা;
  • শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থীদের প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পানের ব্যবস্থা;
  • শিক্ষক-শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করতে হবে;
  • প্রয়োজনীয় খাবার স্যালাইনের ব্যবস্থা রাখা; *শিক্ষার্থীদের সার্বক্ষণিক শ্রেণিকক্ষে অবস্থান নিশ্চিত করা;
  • বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থীরা যেন যথাসম্ভব সূর্যের আলো থেকে নিজেদের দূরে রাখেন, সে বিষয় নিশ্চিত করা।

মন্তব্য (০)





image

জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হলেন ড. মোহাম্মদ আলী হোসেন

জামালপুর প্রতিনিধি : জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

image

শিক্ষকদের বদলি নিয়ে সবশেষ যা জানা গেল

নিউজ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি...

image

উত্তরবঙ্গের কৃষিশিক্ষায় নতুন সম্ভাবনা, এগিয়ে চলছে কুড়িগ্র...

রংপুর ব্যুরো : উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক...

image

‎শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাং...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব চিরকাল অবিচল থাকব...

image

‎অপ্রতিম হত্যা: কুবিতে শোক, ক্লাশ-পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্কঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগ...

  • company_logo