ছবিঃ সিএনআই
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ দেশীয় কাঁচা মরিচের সরবরাহ কমে যাওয়ায় দুই দিনের ব্যবধানে ঠাকুরগাঁওয়ে কাঁচা মরিচ কেজিতে দাম বাড়ল ৪০ টাকা। পণ্যটির দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতা সাধারণ। রোববার (১৯ মে) ঠাকুরগাঁও আড়ৎতে ঘুরে দেখা যায়, গেলো শুক্রবার দেশিয় কাঁচা মরিচ ৯০ টাকা কেজি দরে বিক্রি হলেও শনিবারে ১১০ তা কেজিতে ৫০ টাকা বেড়ে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
কালিবাড়ি বাজারে কাঁচামরিচ কিনতে আসা মোকছেদ আলী বলেন, গেলো শুক্রবার কাঁচামরিচ ৫০ টাকা কেজি দরে কিনেছি। আজ (রোববার) হাটবার সেই কাঁচা মরিচ ৯৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম বেশি হওয়ায় আমি ৫০ টাকা দিয়ে হাপ কেজি নিলাম।
কারিবাড়ি বাজারের কাঁচামরিচ বিক্রেতা শেখ বিপ্লব বলেন, টানা কয়েক সপ্তাহ জুড়ে তীব্র তাপদাহ গেলো। আর এখন তো কাঁচা মরিচের উৎপাদন কমে যাবে। কারণ কাঁচা মরিচের সিজেন শেষের দিকে চলে আসছে। তাই কৃষকেরা কাঁচা মরিচগুলো শুকিয়ে শুকনা মরিচ তৈরি করায় বাজারে সরবরাহ কমে গেছে।
একারণে ঠাকুরগাঁও রোড,আড়ৎ,কালিবাড়ি বিভিন্ন স্থানের মোকামগুলোতেই দাম বেশি। আমরা কম দামে কিনতে পারলে কম দামেই বিক্রি করে থাকি। আজ সকালে আমি আড়ৎ বাজার থেকে কাঁচা মরিচ ৯৫ টাকা কেজি দরে কিনে ১০০ টাকা কেজি দরে বিক্রি করছি। ১০০ টাকা কেজি দরে কাঁচা মরিচ কিনে মনে প্রায় দুই এক কেজি নষ্ট হয়ে যায়।
নিউজ ডেস্ক : শিল্পে গ্যাসের সরবরাহ কাল থেকে দেড় মাস আগের অবস...
নিউজ ডেস্ক : ‘এক সপ্তাহের মধ্যে গেজেট হওয়ার কথা ছিল। ক...
নিউজ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মু...
নিউজ ডেস্ক: বাংলাদেশের শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন ও প্রযু...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহ...

মন্তব্য (০)