• লিড নিউজ
  • আন্তর্জাতিক

আফগানিস্তানে ভারি বৃষ্টিপাত ও বন্যায় ৫০ জনের মৃত্যু

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্য আফগানিস্তানে ভারি বৃষ্টিপাত ও বন্যায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। এতে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটি। শনিবার (১৮ মে) কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কয়েক সপ্তাহ ধরে প্রবল মৌসুমি বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় দেশটির বিস্তীর্ণ অঞ্চল, এলাকাবাসী ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার (১৮ মে) পুলিশের মুখপাত্র আব্দুল রহমান বদ্রি ঘোর প্রদেশে অন্তত ৫০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।পুলিশের এই মুখপাত্র বলেন, ‘এই ভয়ঙ্কর বন্যায় হাজার হাজার গবাদি পশু মারা গেছে... শত শত হেক্টর কৃষি জমি, সেতু ও কালভার্ট এবং হাজার হাজার গাছপালা ধ্বংস হয়েছে।

ঘোরের প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আব্দুল ওয়াহিদ হামাস বলেছেন, প্রাথমিক রিপোর্ট অনুযায়ী কয়েক ডজন লোক নিখোঁজ রয়েছেন। প্রদেশটির তথ্য বিভাগের প্রধান মাওলাভি আব্দুল হাই জাইম বলেছেন, সর্বশেষ শুক্রবার শুরু হওয়া এই দুর্যোগে এলাকার অনেক গুরুত্বপূর্ণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। আব্দুল হাই জাইম বলেন, প্রদেশের রাজধানী ফিরোজ কোহে ২ হাজার বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, ৪ হাজার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ২ হাজারের বেশি দোকান পানির নিচে রয়েছে।

মন্তব্য (০)





image

রাশিয়ার নির্বাচনে পুতিনের ঐতিহাসিক জয়

নিউজ ডেস্ক : রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট ভ্লা...

image

ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘দুজুয়ান’, বন্যা ও ধসের আশঙ্কা

নিউজ ডেস্ক : জাপানের পূর্ব উপকূলের দিকে দ্রুত ধেয়ে আসছে এক শ...

image

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করছে সিএনএনসহ ৩ সংবাদমাধ্যম

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হা...

image

মৃত্যুর ঠিক আগে ভাইকে যে গোপন সত্য বলে যান প্রিন্সেস ডায়ানা

নিউজ ডেস্ক : মর্মান্তিক মৃত্যুর বহু বছর পর প্রিন্সেস ডায়ানা...

image

এশিয়ায় কোন দেশে জ্বালানি তেলের দাম কত

নিউজ ডেস্ক : বিশ্ববাজারে তেলের দামের ওঠানামা এবং নিজ নিজ দেশ...

  • company_logo