• কূটনৈতিক সংবাদ

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে ‘রেড লাইন’ নেই: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

  • কূটনৈতিক সংবাদ

ছবিঃ সংগৃহীত

অনলাইন ডেস্কঃ এমন কোনো ‘রেড লাইন’ বা বৈরী সীমারেখা নেই, যেটি অতিক্রম করলে ইসরাইলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নষ্ট হবে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি বলেন, তবে আমরা রাফায় তাদের পূর্ণমাত্রার অভিযান শুরুর বিষয়ে সতর্ক করেছি। 

এনবিসির ‘মিট দ্য প্রেস’ শোতে রোববার গাজার দক্ষিণের শহর রাফা ইস্যুতে বাইডেনের নীতির পক্ষে যুক্তি দিতে গিয়ে এ কথা বলেন তিনি।  

তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর এক খবরে বলা হয়েছে, ব্লিঙ্কেন মনে করেন ১৫ লাখ বাসিন্দার আশ্রয়স্থল রাফা শহরে সর্বাত্মক ইসরাইলি হামলায় হামাস নির্মূল হবে না; বরং সেখানে একটি জাতিগত বিদ্বেষ ছড়িয়ে পড়বে। এতে প্রাণ হারাবে বেসামরিক মানুষ। ইসরাইলকে সতর্ক করার পাশাপাশি ব্লিঙ্কেন বারবার ৭ অক্টোবর থেকে তেলআবিবকে বাইডেন প্রশাসনের সমর্থনের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। রাফা শহরে লাখ লাখ বেসামরিক লোকজনের আশ্রয়স্থল হওয়ায় তেলআবিবকে সেখানে স্থল অভিযান থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। 

প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলকে অস্ত্র বন্ধের হুমকির বিষয়ে জানতে চাইলে ব্লিঙ্কেন বলেন, দেখুন যখন ইসরাইলের কথা আসে, তখন তাদের সঙ্গে আমাদের সম্পর্কের কোনো ‘রেড লাইন’ বা বৈরী সীমারেখা নেই।
 

মন্তব্য (০)





image

বাংলাদেশ সবসময় মেরুকরণের পরিবর্তে অংশীদারিত্বকেই বেছে নেব...

নিউজ ডেস্ক : পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন সমৃদ্ধির ভিত্তিতে আঞ...

image

ম্যানিলায় খলিলুর-জয়শঙ্করের শুভেচ্ছা বিনিময়

নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ভারতের পররাষ...

image

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ৫ ইউরোপীয...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ...

image

ওআইসি সম্মেলনের ফাঁকে ইরানের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বাং...

নিউজ ডেস্ক : পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত নারী বি...

image

‎সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিব...

নিউজ ডেস্কঃ নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজ...

  • company_logo