• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইসরাইলকে গাজায় ‘পারমাণবিক বোমা’ ফেলার আহ্বান মার্কিন সিনেটরের!

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ করতে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে দুটি পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। গাজায় এই ঘটনার পুনরাবৃত্তি ঘটনার আহ্বান জানিয়ে ইসরায়েলকে ‘যা কিছু’ করার কথা বলেছেন ইসরায়েলের কট্টর সমর্থক মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম।

রোববার (১২ মে) মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে এই আহ্বান জানান তিনি। 

ধ্বংসের মুখোমুখি হয়েছিলাম, তখন আমরা হিরোশিমা ও নাগাসাকিতে বোমা ফেলে যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেটি সঠিক সিদ্ধান্ত ছিল। তাই ইসরায়েল যেন যুদ্ধ শেষ করতে পারে সেজন্য তাদেরকে প্রয়োজনীয় বোমা (পারমানবিক) দেওয়া উচিত। তারা হারতে পারে না।

গাজার দক্ষিণাঞ্চলের শহর রাফায় ইসরায়েলি সামরিক অভিযানের বিরোধিতা করে অস্ত্র সরবরাহ রুখে দেওয়ার বাইডেন প্রশাসনের তীব্র সমালোচনা করেন ইসরায়েলের কট্টর সমর্থক লিন্ডসে গ্রাহাম। এসময় এনবিসির উপস্থাপক ক্রিস্টেন ওয়াকার গ্রাহামের কাছে জানতে চান, ১৯৮০ এর দশকে লেবাননে যুদ্ধের সময় ইসরায়েলে অস্ত্র সরবরাহ থেকে বিরত ছিল রোনাল্ড রিগ্যানের প্রশাসন। সে বিষয়টি ঠিক বলে মানলেও বাইডেন প্রশাসনের সিদ্ধান্ত কেন ঠিক মনে করছেন না? 

জবাবে সিনেটর গ্রাহাম আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা তুলে ধরেন এবং পাল্টা প্রশ্ন রেখে তিনি বলেন, ‘কেন আমেরিকার পক্ষে তাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে ওঠা যুদ্ধের অবসান ঘটাতে হিরোশিমা ও নাগাসাকিতে দুটি পারমাণবিক বোমা ফেলা ঠিক ছিল? কেন এটা করা আমাদের জন্য ঠিক ছিল? কারণ, আমরা ভেবেছিলাম এটা ঠিক আছে।

এসময় ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে লিন্ডসে গ্রাহাম বলেন, ‘সুতরাং ইসরায়েল, ইহুদি রাষ্ট্র হিসেবে টিকে থাকার জন্য যা কিছু করতে হয় তা তোমরা কর। তোমাকে তা করতে হবে।

গাজায় বেসামরিক প্রাণহানির জন্য হামাসকেই দায়ী করেন লিন্ডসে গ্রাহাম।

মার্কিন এই সিনেটর আরও বলেন, ‘আমি মনে করি, যতক্ষণ পর্যন্ত হামাস তাদের নিজ জনগণকে মানবঢাল হিসেবে ব্যবহার করবে ততক্ষণ গাজায় বেসামরিক মৃত্যু কমানো অসম্ভব। বেসামরিক নাগরিকদের ঝুঁকিতে ফেলার জন্য কোনো শত্রুপক্ষ—হামাসের কাছ থেকে এমন নির্লজ্জ প্রচেষ্টা আমি যুদ্ধের ইতিহাসে কখনো দেখিনি।

এসময় তিনি বলেন, ‘আপনি এর মাধ্যমে আসলে শেষ যে জিনিসটি করছেন, তা হলো এই আচরণকে (হামাসের) পুরস্কৃত করা।’

মন্তব্য (০)





image

রাশিয়ার নির্বাচনে পুতিনের ঐতিহাসিক জয়

নিউজ ডেস্ক : রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট ভ্লা...

image

ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘দুজুয়ান’, বন্যা ও ধসের আশঙ্কা

নিউজ ডেস্ক : জাপানের পূর্ব উপকূলের দিকে দ্রুত ধেয়ে আসছে এক শ...

image

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করছে সিএনএনসহ ৩ সংবাদমাধ্যম

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হা...

image

মৃত্যুর ঠিক আগে ভাইকে যে গোপন সত্য বলে যান প্রিন্সেস ডায়ানা

নিউজ ডেস্ক : মর্মান্তিক মৃত্যুর বহু বছর পর প্রিন্সেস ডায়ানা...

image

এশিয়ায় কোন দেশে জ্বালানি তেলের দাম কত

নিউজ ডেস্ক : বিশ্ববাজারে তেলের দামের ওঠানামা এবং নিজ নিজ দেশ...

  • company_logo