• লিড নিউজ
  • জাতীয়

সৌদি পৌঁছেছেন ৯ হাজার ৪৮৪ হজযাত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ হজ অফিস জানিয়েছে, চলতি বছর হজ পালনের উদ্দেশে ইতোমধ্যে সৌদি আরব পৌঁছেছেন ৯ হাজার ৪৮৪ জন হজযাত্রী। 

রোববার হজ অফিসের দেওয়া তথ্য অনুসারে, হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৭৩৭ জন সৌদি আরবে গিয়েছেন।

বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়া মোট ২৪টি ফ্লাইটে যাত্রীরা সৌদি আরব পৌঁছেছেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিবহণ করেছে ৯টি ফ্লাইটে ৩ হাজার ৭৪৭ জন, সৌদি এয়ারলাইনস পরিবহণ করেছে ৫টি ফ্লাইটে ২ হাজার ৯৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিবহণ করেছে ১০টি ফ্লাইটে ৩ হাজার ৬৩৯ জন হজযাত্রী।

হজ অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৬৫ হাজার ২৫১টি ভিসা ইস্যু করা হয়েছে।

গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশে যাত্রা করে। এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন হজযাত্রীরা।

চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র হজ অনুষ্ঠিত হবে আগামী ১৬ জুন। ২০২৪ সালে বাংলাদেশ থেকে ৮৫ হাজার ২৫৭ জন হজযাত্রী হজ পালন করতে নিবন্ধন করেছেন। আর হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২০ জুন এবং শেষ হবে ২২ জুলাই।

মন্তব্য (০)





image

সবুজ জ্বালানিতে রূপান্তরে অর্থায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর

১

নিউজ ডেস্কঃ  সবুজ জ্বালানিতে রূপান্তর ত্বরান্বিত করতে উ...

image

অব্যবহৃত হজের কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদির

২

নিউজ ডেস্কঃ অন্য দেশ বরাদ্দ করা হজের কোটা পূরণ করতে না ...

image

নিয়োগ পাচ্ছেন এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী: ডা. ...

৩

‎নিউজ ডেস্ক: রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দ...

image

রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের সর্বশেষ অবস্থা পর্যালোচন...

৪

নিউজ ডেস্কঃ  রাজধানী ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গত...

image

এএমআইয়ে যোগদান বাংলাদেশের

৫

নিউজ ডেস্কঃ হিমবাহ ও মেরু অঞ্চলের বরফ গলে যাওয়া এবং সমু...

  • company_logo