• শিক্ষা

টঙ্গী তা`মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা এবারও দেশসেরা

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার ফলাফলে এবারও শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা। এ বছর ৭৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৫৭ জন জিপিএ-৫ পেয়েছে। রোববার (১২ মে) এ ফলাফল প্রকাশের পর মাদ্রাসার ছাত্র, শিক্ষক ও অভিভাবকরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

অপরদিকে, তা’মীরুল মিল্লাত ট্রাস্ট পরিচালিত আরও দুটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিবারের মতো এবারও ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে। এর মধ্যে ঢাকার যাত্রাবাড়ীস্থ তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ৩৬৬ জন দাখিল পরীক্ষার্থীর ১৯৯ জন জিপিএ-৫ এবং ঢাকার মাতুয়াইলে অবস্থিত তা’মীরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসার ২০৫ জন পরীক্ষার্থীর ১০১ জনই জিপিএ-৫ প্রাপ্তিসহ শতভাগ উত্তীর্ণ হয়েছে।

তা'মীরুল মিল্লাত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান জানান, পরিচালনা পর্ষদের নিবিড় পরিচর্যা, শিক্ষকদের আন্তরিকতা, ছাত্রদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতা ও দোয়া এই ফলাফলের পেছনে ভূমিকা রেখেছে। আগামীতে আরও ভালো করার জন্য ছাত্র ও শিক্ষকদের জোর প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং দেশ ও জাতির ক্রান্তিলগ্নে তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ছাত্ররা আদর্শিক ও নৈতিকতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি আরও জানান, দেশে যখন ইসলামি শিক্ষা ব্যবস্থার জন্য নানা সীমাবদ্ধতা ও সংকীর্ণতা তৈরি হয়েছে, তখনও তা'মীরুল মিল্লাত ট্রাস্ট পরিচালিত প্রতিষ্ঠানসমূহের প্রতি দেশ ও জাতি গভীর আস্থা রেখেছে। ফলশ্রুতিতে ২০২৩- ২০২৪ সেশনে আলিম প্রথম বর্ষে প্রায় ১ হাজার ৬০০ ছাত্র-ছাত্রী তা'মীরুল মিল্লাত মাদ্রাসায় ভর্তি হয়েছে। জাতির এ বিশাল আমানত রক্ষায় আল্লাহ তা'আলার নিকট তাওফীক ও দেশবাসীর কাছে দু'আ কামনা করেন।

মন্তব্য (০)





image

জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হলেন ড. মোহাম্মদ আলী হোসেন

জামালপুর প্রতিনিধি : জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

image

শিক্ষকদের বদলি নিয়ে সবশেষ যা জানা গেল

নিউজ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি...

image

উত্তরবঙ্গের কৃষিশিক্ষায় নতুন সম্ভাবনা, এগিয়ে চলছে কুড়িগ্র...

রংপুর ব্যুরো : উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক...

image

‎শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাং...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব চিরকাল অবিচল থাকব...

image

‎অপ্রতিম হত্যা: কুবিতে শোক, ক্লাশ-পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্কঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগ...

  • company_logo