ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি: গত বছরের তুলনায় এবার কিছুটা বেড়েছে দিনাজপুরের শিক্ষাবোর্ডে পাশের হার। এবার পাশের হার ৭৮ দশমিক ৪৩ শতাংশ। গত বছর পাশের হার ছিল ৭৬ দশমিক ৮৭ শতাংশ।
দিনাজপুরের শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী জানান, শিক্ষাবোর্ডের আওতায় রংপুর বিভাগের ৮ জেলা থেকে ২ হাজার ৭৩০ টি স্কুল থেকে এসএসসি পরীক্ষায় উপস্হিত ছিলো ১ লাশ ৯৮ হাজার ১৮৪ জন পরীক্ষার্থী। এদের মধ্যে পাশ করেছে ১ লাখ ৫৫ হাজার ৪৩৫ জন। ফলাফলে জিপিএ ৫ পেয়েছে ১৮ হাজার ১০৫ জন পরীক্ষার্থী। জিপিএ প্রাপ্তির ক্ষেত্রে ছাত্রীরা পেয়েছে ৯ হাজার ২৪৬ জন এবং ছাত্ররা পেয়েছে ৮ হাজার ৮৫৯ জন।
পাশাপাশি বরাবরের মত এবারো ছাত্রদের তুলনায় ফলাফলে ভালো করেছে ছাত্রীরা। ছাত্রদের পাশের হার ৭৫ দশমিক ৮৫ শতাংশ। আর ছাত্রীদের পাশের হার ৮৯ দশমিক ৭ শতাংশ।
অন্যদিকে কেউ পাশ করতে পারেনি এমন স্কুলের তালিকায় রয়েছে ৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম।
জামালপুর প্রতিনিধি : জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...
নিউজ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি...
রংপুর ব্যুরো : উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব চিরকাল অবিচল থাকব...
নিউজ ডেস্কঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগ...

মন্তব্য (০)