• উদ্যোক্তা খবর

দেশ সেরা শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ পুরস্কার পেয়েছে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ

  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

ফরিদপুর  প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ,  ফরিদপুর এবার দেশসেরা  “শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ” পুরষ্কারে ভূষিত  হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) আওতাধীন অফিস  সমূহের অংশগ্রহণে ২০২৩-২০২৪ অর্থ বছরের ইনোভেশন প্রদর্শনী (শোকেসিং) ও শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ নির্বাচন সংক্রান্ত এক সেমিনার স্বাস্থ্য  শিক্ষা অধিদপ্তর আয়োজিত ঢাকা মহাখালীর আইপিএইচ ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটো মিয়ার সভাপতিত্বে  দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ তাদের উদ্ভাবনী ধারণা ও বাস্তবায়িত উদ্ভাবনী উদ্যোগ উপস্থাপন করেন।

উপস্থাপনা শেষে জনসংখ্যা, পরিবার কল্যাণ ও আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব ডা. আশরাফী আহমদ এনডিসি, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভগের 

প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব রাহেলা রহমত উল্লাহ, চিফ ইনোভেশন অফিসার ডা. মো. মাসুদুর রহমানসহ অন্যান্য বিচারক মন্ডলীর সকলের  সম্মতিক্রমে ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু  শেখ  মুজিব  মেডিকেল কলেজকে "শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ" পুরষ্কারের জন্য নির্বাচিত হয়।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজ, অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. কামরুল হাসান, পরিচালক প্রশাসন ডা. মো. নাসির উদ্দীন,  স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ইগভর্নেন্স ও ইনোভেশন কমিটির ফোকাল পার্সন সহকারী পরিচালক (উন্নয়ন) ডা. ওয়াসেক-বিন-শহীদ প্রমুখ।

শুক্রবার (১০ ই মে) এ সাফল্য অর্জনের ব্যাপারে জানতে চাইলে ফরিদপুর বঙ্গবন্ধু  শেখ মুজিব  মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. দিলরুবা জেবা জানান, এটি মেডিকেলের ইতিহাসে অন্যতম সেরা অর্জন।  তিনি এই অভূতপূর্ব সাফল্যের জন্য কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোস্তাফিজুর রহমানের প্রতি বিশেষ ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি  ই-গভর্নেন্স ও ইনোভেশন কমিটির সকল  সদস্যসহ কলেজের অন্যান্য শিক্ষকমন্ডলীকে  তিনি আন্তরিক অভিনন্দন জানান এবং এ সাফল্যের তাদের ও অংশীদার 

 ভবিষ্যতেও মেডিকেলের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য (০)





image

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য:...

নিউজ ডেস্কঃ উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তম...

image

তরুণদের উদ্যোক্তা হতে অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক

নিউজ ডেস্কঃ দেশের উপজেলা পর্যায়ের সম্ভাবনাময় তরুণ-তরুণী...

image

বিলে হাস পালন করে বেকার তরুণদের দিন বদল

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলায় বর্ষা মৌসুমে বিভিন্ন এলাকার বি...

image

নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত, চর...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার বর্তমানে ন...

image

মরিচের গন্ধে বদলে গেছে কামালের দিন, ১০ শতকের খেতেই সাফল্য...

গাজীপুর প্রতিনিধি : সকাল হলেই কামাল শেখের পা চলে যায় নিজের মরিচখেতে। হাত...

  • company_logo