• লিড নিউজ
  • আন্তর্জাতিক

রাশিয়া কারও হুমকি বরদাশত করবে না: পুতিন

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ এবার পশ্চিমাদের বিরুদ্ধে বৈশ্বিক সংঘাতের ঝুঁকি তৈরির অভিযোগ আনলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই সঙ্গে জানালেন, পশ্চিমাদের যে কোনো উসকানির যোগ্য জবাব দিতে প্রস্তুত থাকতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি। 

এই রুশ নেতা সতর্ক করে বলেছেন, বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক শক্তিধর দেশ (রাশিয়া) কারও হুমকি বরদাশত করবে না।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির নাৎসি বাহিনীর বিরুদ্ধে সোভিয়েত বাহিনীর বিজয় উদযাপনের এক অনুষ্ঠানে পুতিন এ হুঁশিয়ারি দেন।

পুতিন দাবি করেছেন, পশ্চিমারা আবারও বিশ্বজুড়ে সংঘাত ছড়িয়ে দেওয়ার উসকানি দিচ্ছে।

মস্কোর রেড স্কয়ারে সেনা সমাবেশের ওই অনুষ্ঠানে পুতিন আরও বলেছেন, ‘এ উচ্চাভিলাষের পরিণতির সম্পর্কে সবাই জানে। এ সময় রাশিয়া সব ধরনের বৈশ্বিক সংঘাত প্রতিরোধ করবে বলেও ঘোষণা দেন তিনি। জানিয়েছেন, রাশিয়ার স্ট্র্যাটেজিক (পরমাণু) ফোর্স সব সময় যুদ্ধের জন্য প্রস্তুত।

ইউক্রেন যুদ্ধকে পুতিন দেখছেন পশ্চিমাদের বিপক্ষে লড়াইয়ের অংশ হিসেবে। ১৯৮৯ সালে বার্লিন দেয়ালের পতনের পর এ ঘটনা রাশিয়াকে অবমাননার মুখে ফেলেছে বলে মনে করেন তিনি।

নাৎসি বাহিনীকে পরাজিত করতে যেসব মিত্র দেশ যুক্ত ছিল, তাদের সবাইকে রাশিয়া সম্মান করে উল্লেখ করে পুতিন বলেন, ‘পশ্চিমা নেতারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের শিক্ষাটা ভুলে গেছে।’

মন্তব্য (০)





image

রাশিয়ার নির্বাচনে পুতিনের ঐতিহাসিক জয়

নিউজ ডেস্ক : রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট ভ্লা...

image

ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘দুজুয়ান’, বন্যা ও ধসের আশঙ্কা

নিউজ ডেস্ক : জাপানের পূর্ব উপকূলের দিকে দ্রুত ধেয়ে আসছে এক শ...

image

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করছে সিএনএনসহ ৩ সংবাদমাধ্যম

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হা...

image

মৃত্যুর ঠিক আগে ভাইকে যে গোপন সত্য বলে যান প্রিন্সেস ডায়ানা

নিউজ ডেস্ক : মর্মান্তিক মৃত্যুর বহু বছর পর প্রিন্সেস ডায়ানা...

image

এশিয়ায় কোন দেশে জ্বালানি তেলের দাম কত

নিউজ ডেস্ক : বিশ্ববাজারে তেলের দামের ওঠানামা এবং নিজ নিজ দেশ...

  • company_logo