• রাজনীতি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা ভোটও জনগণ বর্জন করবে: রিজভী

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও বর্জন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের জনগণ যেভাবে ৭ জানুয়ারির ডামি নির্বাচন বর্জন করেছে ঠিক একইভাবে আগামীকাল থেকে অনুষ্ঠেয় উপজেলা নির্বাচনও বর্জন করবে।

মঙ্গলবার (৭ মে) রাজধানীর বনানী এলাকায় উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণকালে রিজভী এসব কথা বলেন।

তিনি বলেন, জনগণের ভোটের অধিকার যারা কেড়ে নিয়েছে, তাদের অধীনে নির্বাচনগুলো হচ্ছে প্রহসনের ডামি নির্বাচন। এই ডামি নির্বাচনে দেশের জনগণ অংশ নেবে না।

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বিএনপির এ জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব বলেন, উপজেলা নির্বাচন যে চার দফায় হবে এই নির্বাচন আপনাদের আত্মীয়-স্বজন যারা যেখানে আছে সবাইকে বর্জন করার জন্য আহ্বান করবেন।

রিজভী বলেন, আগামীকাল থেকে ১৪১টি উপজেলায় আবারও জালিয়াতির প্রহসনের ডামি নির্বাচন করছে সরকার। এই ডামি নির্বাচনে জনগণ ভোট দিতে যাবে না। যে নির্বাচনে ভোটারদের কোনো অধিকার নেই সেটি আবারও করতে যাচ্ছেন ডামি সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের একজন উপজেলা চেয়ারম্যান ১০০ বিঘার ওপরে জমি করেছে মাত্র দুই মেয়াদে ক্ষমতায় থেকে, নিউজে এসেছে। অনেকেই ১২ হাজার গুণ ১৮ হাজার গুণ সম্পত্তি করেছে। এ কারণে জনগণকে বাদ দিয়ে বিরোধী দলের অংশগ্রহণকে বাদ দিয়ে পাতানো নির্বাচন করতে চাচ্ছে। কিন্তু জনগণ এই নির্বাচন মানে না। জনগণ এই নির্বাচনে অংশগ্রহণ করবে না। গণতন্ত্রকামী কোনো রাজনৈতিক দল এ নির্বাচনে অংশ নিচ্ছে না।

লিফলেট বিতরণকালে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, বিএনপির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন প্রমুখ।

মন্তব্য (০)





image

‎এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার-সিইসিকে...

নিউজ ডেস্কঃ আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর সাতক্ষীরা-৪ আসনের...

image

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

নিউজ ডেস্ক : নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের এমপি গা...

image

জামায়াত এমপি গাজী নজরুল ইস্যুতে তদন্ত দাবি তাসনিম জারার

নিউজ ডেস্ক : সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংস...

image

ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো ...

নিউজ ডেস্ক : রাষ্ট্রীয় কাঠামোর আমূল সংস্কার ও পতিত স্বৈরাচারের দোসরদের ব...

image

দুর্নীতি-লুটপাটের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান হা...

নিউজ ডেস্ক : দুর্নীতি, লুটপাট ও দখলদারত্বের মাধ্যমে যারা রাষ...

  • company_logo