ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা ও শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা সেশন বাস্তবায়নে সোমবার লালমনিরহাট পৌরসভা মিলনায়তনে এক এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক এর অধিকার এখানে এখনই প্রকল্পের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
ব্র্যাক জেলা সমন্বয়ক আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক হারুনর রশীদ।প্রকল্পের এরিয়া কো অর্ডিনেটর মাধুরী সূত্রধরের সঞ্চালনায় এ সভায় আরো উপস্থিত ছিলেন শিক্ষা বিভাগের গবেষণা কর্মকর্তা আবু হোরায়রা।এ এডভোকেসী সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্বাস্থ্যকর্মী ও যুবসদস্যরা অংশ নেন। অধিকার এখানে এখনই প্রকল্পের অধীনে জেলার ৪টি উচ্চ বিদ্যালয়ে এ স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু হবে।
নিউজ ডেস্কঃ উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তম...
নিউজ ডেস্কঃ দেশের উপজেলা পর্যায়ের সম্ভাবনাময় তরুণ-তরুণী...
নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলায় বর্ষা মৌসুমে বিভিন্ন এলাকার বি...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার বর্তমানে ন...
গাজীপুর প্রতিনিধি : সকাল হলেই কামাল শেখের পা চলে যায় নিজের মরিচখেতে। হাত...

মন্তব্য (০)