• লিড নিউজ
  • জাতীয়

দুপুরের মধ্যে দেশের ৬ জেলায় ঝড়বৃষ্টিপাতের সম্ভাবনা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দেশের ছয় জেলার ওপর দিয়ে আজ শুক্রবার দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্কসংকেত জারি করা হয়েছে। 

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে গতকাল বৃহস্পতিবার টানা তীব্র তাপপ্রবাহের মাঝে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। এই বৃষ্টিতে তীব্র গরমে অতিষ্ঠ দেশবাসী কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে চাইলেও নতুন করে উৎকণ্ঠা বাড়িয়েছে বজ্রপাত। 

এদিন ভোর থেকে বিকাল পর্যন্ত বৃষ্টির সময় দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে কুমিল্লায় চারজন, রাঙামাটিতে তিনজন, কক্সবাজারে দুজন ও খাগড়াছড়িতে একজন বজ্রাঘাতে প্রাণ হারান।

মন্তব্য (০)





image

সবুজ জ্বালানিতে রূপান্তরে অর্থায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর

১

নিউজ ডেস্কঃ  সবুজ জ্বালানিতে রূপান্তর ত্বরান্বিত করতে উ...

image

অব্যবহৃত হজের কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদির

২

নিউজ ডেস্কঃ অন্য দেশ বরাদ্দ করা হজের কোটা পূরণ করতে না ...

image

নিয়োগ পাচ্ছেন এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী: ডা. ...

৩

‎নিউজ ডেস্ক: রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দ...

image

রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের সর্বশেষ অবস্থা পর্যালোচন...

৪

নিউজ ডেস্কঃ  রাজধানী ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গত...

image

এএমআইয়ে যোগদান বাংলাদেশের

৫

নিউজ ডেস্কঃ হিমবাহ ও মেরু অঞ্চলের বরফ গলে যাওয়া এবং সমু...

  • company_logo