ছবিঃ সিএনআই
গাইবান্ধা প্রতিনিধিঃ দেশের অন্যান্য জেলার মতো প্রায় ৩৮ ডিগ্রি তীব্র তাপপ্রবাহে পুড়ছে উত্তরের জেলা গাইবান্ধা। ঘরে-বাইরে কোথাও এক মুহূর্ত স্বস্তি মিলছে না।তাই তো সাধারণ মানুষদের স্বস্তি দেওয়ার জন্য প্লানার্স এন্ড ডিজাইনার্স প্রকৌশলী কল্যাণ সংস্থার উদ্যোগে রবিবার ( ২৮ এপ্রিল) সকালে জেলা শহরের ডিবি রোডে এক হাজার পথচারীদের মাঝে বিশুদ্ধ ঠান্ডা পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়। এসময় সংস্থাটির সভাপতি মো: ফরমান আলী, সাধারণ সম্পাদক মো: রোকন-উদ-দোলা, মো: হাসানুল হক, চমক কুমার সরকার, ফজলে রাব্বি, শিমুল কুমার সরকার, সাকিল আহমেদ এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর পক্ষে উপ-সহকারী প্রকৌশলী এএসএম আরেফ বিল্লাহ্ সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
সংস্থাটির সভাপতি বলেন, চলমান তীব্র তাপদাহে পথচারীদের পিপাসা নিবারণের লক্ষে ভ্রাম্যমাণ পানির ট্যাংকের মাধ্যমে এই কার্যক্রম অব্যহত থাকবে।
নিউজ ডেস্কঃ উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তম...
নিউজ ডেস্কঃ দেশের উপজেলা পর্যায়ের সম্ভাবনাময় তরুণ-তরুণী...
নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলায় বর্ষা মৌসুমে বিভিন্ন এলাকার বি...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার বর্তমানে ন...
গাজীপুর প্রতিনিধি : সকাল হলেই কামাল শেখের পা চলে যায় নিজের মরিচখেতে। হাত...

মন্তব্য (০)