ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধিঃ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এ জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় লালমনিরহাট জেলা ফুটবল টীমকে সংবর্ধনা প্রদান করেছে লালমনিরহাট জেলা প্রশাসন।রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা প্রদান করেন।এর আগে বাদ্য যন্ত্র সহ খোলা জীপে দলটি লালমনিরহাট শহর প্রদক্ষিন করে।
জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষুদে খেলোয়াড়দের এ সংবর্ধনা প্রদান করে।শিক্ষা ও আইসিটি বিভাগের অতিরিক্ত জেলা প্রশাসক নুরে তাসনিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টিএমএ মমিন,বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব:)আজিজুল হক বীর প্রতীক। এ সময় জেলা প্রশাসক খেলাধুলা চালিয়ে যাওয়ার আহবান করেন।জেলা প্রশাসন সহযোগিতা করবে।পাশাপাশি পড়াশোনা চালিয়ে যেতে বলেন।তাহলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরো সাফল্য অর্জন করবে।
গত ২০এপ্রিল জাতীয় পর্যায়ে ফুটবল খেলায় চট্টগ্রাম বিভাগের বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-১গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রংপুর বিভাগের পাটগ্রাম উপজেলার টেপুরগাড়ী বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় দলটি।
নিউজ ডেস্ক : গেল বছর আর্সেনালের কাছে ফাইনালে হেরেছিল বা...
স্পোর্টস ডেস্ক : ফোর্বসের জরিপে আয়ের দিক থেকে শীর্ষে পর্তুগালের তারকা ফ...
স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না, সে বিষয়ে ধোঁয়া...
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের কোচিং স্টাফের...
স্পোর্টস ডেস্ক: তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান শিশু-কিশো...

মন্তব্য (০)