• তথ্য ও প্রযুক্তি

জেনে নিন গাড়িতে এসি চালালে মাইলেজ কমে কি না!

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ তীব্র দাবদাহে জনজীবন অতিষ্ঠ। গরম থেকে স্বস্তি পেতে গাড়িতে নিশ্চয়ই এসি ব্যবহার করেন। অন্যান্য সময় গাড়ির এসি বন্ধ রাখলেও এই গরমে তা সম্ভব হচ্ছে না। তবে অনেকের ধারণা গাড়িতে এসি চালালে গাড়ির মাইলেজ কমে যায়।

অটোমোবাইল বিশেষজ্ঞদের মতে, গাড়িতে বেশি এসি চালালে তার জন্য গাড়ির মাইলেজ ৫-৭ শতাংশ পর্যন্ত কমে যায়। এছাড়া এই অসহ্য গরমে গাড়িতে এসি চালালে গাড়ির তেমন কোনো ক্ষতি হয় না। তবে এটাও মাথায় রাখতে হবে বারবার এসি চালু বা বন্ধ করলে তা খারাপ হতে পারে। 

প্রথমে এসি ধীরে চালাতে হবে গাড়িতে। অটোমেটিক এসি বা ক্লাইমেট কনট্রোলের গাড়ি হলে গাড়ির গতি বাড়ার সঙ্গে সঙ্গে এসির তাপমাত্রা কমাতে হবে। এতে গাড়ি খুব দ্রুত ঠান্ডাও হবে এবং এসির কোনো ক্ষতি হবে না।

তাছাড়া গরমে গাড়ি চালালে জানালা খোলা রাখা দরকার। জানালা খোলা রেখে খুব জোরে গাড়ি চালালে এবং তখন হাইস্পিডে এসি চালিয়ে রাখলে সবচেয়ে বেশি আরাম মেলে।

আগে জানালা খোলা রেখে গাড়ির ভেতরে থাকা গরম হাওয়া বেরিয়ে যেতে দিতে হবে। তারপর এসি চালাতে হবে। এতে এসিও ভালো থাকে, দ্রুত গাড়ির ভেতর ঠান্ডা হয় এবং মাইলেজও ঠিক থাকে।

রিসার্কুলেশন মোড প্রথমে অফ রাখতে হবে। এসি চালানর পর যখন গাড়ির ভিতর ঠান্ডা হয়ে যাবে, তখন ফের এসি চালাতে হবে। তবে নিয়মিত গাড়ির এসির যত্ন নেওয়া জরুরি। এসির মেনটেন্যান্স করাটা খুবই দরকার হয়। এসির জন্য মাইলেজ খুব একটা কমে যায় না।

মন্তব্য (০)





image

ফোনের ব্যাটারি ও ডেটা খরচ কমাতে যে ৫ সেটিংস বন্ধ করবেন

তথ্য প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে এমন অনেক ফিচার থাকে, যেগুলো সবসময় ব্য...

image

ইনস্টাগ্রামের নতুন ফিচার, ট্যাগ করা পোস্টও দেখাবে প্রোফাইলে

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের প্রোফ...

image

অ্যাকাউন্ট ছাড়াই দেওয়া যাবে কল, নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

তথ্য প্রযুক্তি ডেস্ক : হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও শিগগিরই অডিও ও ...

image

‎ফেসবুক-ইনস্টাগ্রামে আশির দশকের ছবির ছড়াছড়ি, বানাবেন যেভা...

নিউজ ডেস্কঃ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকট...

image

এআইয়ের ক্যামেরায় ফিরে এসেছে আশির দশক

নিউজ ডেস্কঃ ধরুন একটি পুরোনো অ্যালবাম খুলেছেন। ছবিতে আপ...

  • company_logo