ছবিঃ সিএনআই
চট্টগ্রাম প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় নিহত চুয়েটের ২ শিক্ষার্থীর পরিবারকে ৫ লাখ করে ১০ লাখ ও আহত শিক্ষার্থীকে ৩ লাখ টাকার অনুদান ঘোষনা করেন জেলা প্রশাসন।
জানা যায়, আজ ২৩ এপ্রিল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রাম প্রকৌশল বিশ^বিদ্যালয়ের ২ শিক্ষার্থী রাংগুনিয়া সেলিম কাদের কলেজ এলাকায় বে-পরোয়া বাসের ধাক্কায় নিহত হওয়ার বিষয়ে চুয়েট কর্তৃপক্ষ, চুয়েটের ছাত্র প্রতিনিধি, বাস মালিক সমিতি ও পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর সাথে জেলা প্রশাসকের এক বৈঠক অনুষ্টিত হয়।
এতে জেলা প্রশাসক বলেন, আমার সাথে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সাথে কথা হয়েছে, দ্রæত সড়ক টি প্রসস্থ করা হবে। বৈঠকে জেলা প্রশাসক বলেন, নিহত ২ শিক্ষার্থীর পরিবারকে ৫ লাখ টাকা করে ১০ লাখ এবং আহত শিক্ষার্থী ৩ লাখ টাকা পাবেন। শীঘ্রই হতাহতের পরিবারে এ ঘোষিত অর্থ পাওয়ার নিমিত্তেকাগজপত্র সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরন করা হবে।
যাতে তারা ২/১ দিনের মধ্যে উক্ত অর্থ পেয়ে যান। নিতরা হলেন, শান্ত শাহা (২৩) চুয়েটের পুর কৌশল বিভাগের ২০ তম ব্যাচের শিক্ষার্থী। তার আইডি নং-২১০১০০৬ সে নরসিংদী কাজল শাহার পুত্র। তাছাড়া অপর শিক্ষার্থী তফিক হোসেন (২২) সে ২১ তম ব্যাচের একই বিভাগের শিক্ষার্থী তার আইডি নং- ২১০১০০৬ সে নোয়াখালীর সুধারামের নিউ কলেজ রোডের মোহাম্মদ দেলোয়ারের পুত্র।
জামালপুর প্রতিনিধি : জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...
নিউজ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি...
রংপুর ব্যুরো : উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব চিরকাল অবিচল থাকব...
নিউজ ডেস্কঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগ...

মন্তব্য (০)