• লিড নিউজ
  • আন্তর্জাতিক

মালদ্বীপের পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট মুইজ্জুর দলের নিরঙ্কুশ জয়

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ মালদ্বীপের পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পেয়েছে প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুর দল পিপলস ন্যাশনাল কংগ্রেস (পিএনসি)।   মোট ৯৩টি আসনের মধ্যে ৮৬টির ফলাফল জানা গেছে।

এর মধ্যে ৬৬টিতে জয় পেয়েছে মুইজ্জুর পিএনসি, যা এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসনের চেয়ে অনেক বেশি।  

রোববার (২১ এপ্রিল) রাত সাড়ে ১২টা নাগাদ এ ফল ঘোষণা করে নির্বাচন কমিশন।  

এরমাধ্যমে মালদ্বীপের পার্লামেন্টের নিয়ন্ত্রণ হারাচ্ছে ভারতপন্থি ইব্রাহিম মোহামেদ সালেহর দল মালদিভিয়ান ডেমোক্রেটিক পার্টি (এমডিপি)।
পার্লামেন্টের নিয়ন্ত্রণ নির্ধারণে রোববার সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়। প্রায় সাড়ে ৯ ঘণ্টা ধরে চলে এ ভোট।

চীনপন্থি মুইজ্জু প্রেসিডেন্ট হলেও পার্লামেন্ট পিপলস মজলিশের নিয়ন্ত্রণ নেওয়া তার জন্য বড় চ্যালেঞ্জ ছিল। কারণ, বিদায়ী পার্লামেন্টে পিএনসি ও তাদের শরিকদের মাত্র আটটি আসন ছিল।  

ভারতবিরোধী অবস্থানের কারণে মালদ্বীপে জনপ্রিয় হয়ে ওঠেন মোহামেদ মুইজ্জু। গত বছরের সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হন তিনি। সরকার গঠনের পর মালদ্বীপে অবকাঠামো নির্মাণে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের সঙ্গে বড় ধরনের চুক্তি করেন মুইজ্জু। মালদ্বীপে থাকা ভারতীয় সেনাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও শুরু করে তার প্রশাসন।

কিন্তু পার্লামেন্ট ভারতপন্থি এমডিপি দলের নিয়ন্ত্রণে থাকায় অনেক সিদ্ধান্ত আটকে যায় মুইজ্জু সরকারের। সংখ্যাগরিষ্ঠতা না থাকায় বিরোধী পক্ষের এমপিদের আপত্তিতে মুইজ্জু মনোনীত তিনজনের মন্ত্রিসভায় যোগদান আটকে যায়। মুইজ্জু প্রস্তাবিত কয়েকটি বিল পাসেও আপত্তি জানান বিরোধীরা।  

তবে এখন পার্লামেন্টের নিয়ন্ত্রণ পাওয়ায় মুইজ্জুর সরকারের জন্য সিদ্ধান্ত নেওয়া সহজ হবে।

মন্তব্য (০)





image

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

১

নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্...

image

চীনের ওপর নির্ভরতা কমাতে টানেল খননযন্ত্র তৈরি করবে ভারতের...

২

নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...

image

ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৭ শতাংশ করল মুডিস

৩

নিউজ ডেস্কঃ ব্যাপকভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইরান ...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

৪

নিউজ ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু স...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

৫

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু সম্মেলনের ফ...

  • company_logo