• বিনোদন

আমির খানের পর এবার ডিপফেক ভিডিওর শিকার হলেন রণবীর সিং

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ আমির খানের পরে ডিপফেক ভিডিওর শিকার হয়েছেন রণবীর সিং। সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে— ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করছেন রণবীর। 

ভিডিওতে রণবীরকে বলতে শোনা গেছে— দেশের জনগণের যাবতীয় সমস্যা, বেকারত্ব উদ্‌যাপন করাই কেন্দ্রীয় সরকারের মূল উদ্দেশ্য।

তবে পরে জানা যায়, ভিডিওটি ভুয়া। রণবীর বারাণসীতে বিশ্বনাথ দর্শনের অভিজ্ঞতার কথা বলেছিলেন আসল ভিডিওতে। রণবীরের কণ্ঠস্বর সরিয়ে কেন্দ্রীয় সরকার সংক্রান্ত কথা বসিয়ে দেওয়া হয়। শুক্রবার অভিনেতা নিজের এক্স হ্যান্ডেলে ভাইরাল ভিডিও সম্পর্কে লিখেছেন, ডিপফেক থেকে নিজেদের বাঁচান। 

এরআগে আমির খানের একটি ডিপফেক ভিডিও ভাইরাল হয়। যেখানে অভিনেতাকে বলতে শোনা গেছে, ভারত কোনো গরিব দেশ নয়। ভারতের প্রতিটি নাগরিক লাখপতি। প্রত্যেকের কাছে কম পক্ষে ১৫ লাখ টাকা থাকবেই। 

বিষয়টি নজরে আসার পরই আমিরের টিম পুলিশের সাইবার অপরাধ দমন শাখায় অভিযোগ জানায়। 

মন্তব্য (০)





image

সালমান শাহকে নিয়ে ফেসবুক পোস্ট শাবনূরের, যা লিখলেন

বিনোদন ডেস্ক : একটি নাম, একটি জনপ্রিয় জুটি এবং তার সঙ্গে জড়ি...

image

‎সালমান শাহর মৃত্যুর ৩০ বছর আজ, এখনো কাটেনি রহস্যের জট ‎

বিনোদন ডেস্ক: নব্বই দশকের ঢালিউডের ক্ষণজন্মা নায়ক সালমান শাহ...

image

‎মিস ওয়ার্ল্ড ২০২৬ মুকুট জিতলেন ডোমিনিকান জোহেইরি মোলা

নিউজ ডেস্কঃ মিস ওয়ার্ল্ড ২০২৬ মুকুট জিতলেন ডোমিনিকান রি...

image

আঘাত পেয়ে ঘরে রাশমিকা, যে কথা বললেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

image

‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টের হাফ সেঞ্চুরি

বিনোদন প্রতিবেদকঃ এ সময়ের অন্যতম জনপ্রিয় পডকাস্ট শো ‘ব...

  • company_logo