• কূটনৈতিক সংবাদ

এই হামলার উদ্দেশ্য ছিল ইরানকে ‘বার্তা’ দেয়া : ইসরায়েলি কর্মকর্তা

  • কূটনৈতিক সংবাদ

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ  ইরানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে বলে সিবিএস নিউজকে জানিয়েছিলেন দুই মার্কিন কর্মকর্তা।  ইস্পাহান প্রদেশে বিস্ফোরণের খবরও নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।

তবে ইরান কিংবা ইসরায়েল আনুষ্ঠানিকভাবে কোনোকিছুই না জানানোয় বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়েছে। এদিকে ওয়াশিংটন পোস্ট এক ইসরায়েলি কর্মকর্তাকে উদ্ধৃত করে বলছে, ইরানে হামলা ইসরায়েলের সামরিক বাহিনীই চালিয়েছে।  

১৩ এপ্রিল ইরানের হামলার জবাবেই ইসরায়েল হামলাটি চালিয়েছে। ইরান ওই হামলা চালায়, সিরিয়ার দামেস্কে তেহরানের দূতাবাসে হামলার জবাবে।  

পরিচয় প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ইসরায়েলের উদ্দেশ্য ছিল ইরানকে এই বার্তা দেওয়া যে, দেশের অভ্যন্তরে হামলার সক্ষমতা তাদের রয়েছে।  

হামলার ব্রিফিং সংশ্লিষ্ট এক ব্যক্তিকেও উদ্ধৃত করেছে ওয়াশিংটন পোস্ট। তিনিও পরিচয় প্রকাশ না করার শর্তে কথা বলেছেন, কেননা এ সম্পর্কে কথা বলার অনুমোদন তার নেই। তিনি এ হামলাকে ‘সতর্কতার সঙ্গে চালানো পরিকল্পিত হামলা’ বলে বর্ণনা করেছেন।  

ইসরায়েলের ভূখণ্ডে ইরানের হামলার পর থেকেই ইরান ফিরতি হামলার আশঙ্কায় চূড়ান্ত সতর্কতা অবলম্বন করছিল।

মন্তব্য (০)





image

বাংলাদেশ সবসময় মেরুকরণের পরিবর্তে অংশীদারিত্বকেই বেছে নেব...

নিউজ ডেস্ক : পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন সমৃদ্ধির ভিত্তিতে আঞ...

image

ম্যানিলায় খলিলুর-জয়শঙ্করের শুভেচ্ছা বিনিময়

নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ভারতের পররাষ...

image

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ৫ ইউরোপীয...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ...

image

ওআইসি সম্মেলনের ফাঁকে ইরানের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বাং...

নিউজ ডেস্ক : পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত নারী বি...

image

‎সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিব...

নিউজ ডেস্কঃ নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজ...

  • company_logo