ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ রাজধানীর বিমানবন্দর এলাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে বাউন্ডারি ভেঙে রাইদা পরিবহণের একটি বাস ঢুকে যায়। এ ঘটনায় সিভিল অ্যাভিয়েশনের মাইদুল ইসলাম সিদ্দিকী নামে একজন ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন।
শুক্রবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মরদেহ কুর্মিটোলা হাসপাতালে আছে।
নিহত মাইদুল ইসলাম সিদ্দিকী সিভিল অ্যাভিয়েশনের সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ছিলেন।
বিমানবন্দর থানার এসআই সুমন চন্দ্র দাস জানান, সকাল ১০টার দিকে রাইদা পরিবহণের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তৃতীয় টার্মিনালের নিরাপত্তা বাউন্ডারি ভেঙে ভেতরে ঢুকে যায়। এ সময় রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন সিভিল অ্যাভিয়েশনের সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মাইদুল ইসলাম। তার মোটরসাইকেলটি রাইদা পরিবহণের নিচে চাপা পড়ে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভূমিমন...
নিউজ ডেস্কঃ ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সকালে ঢা...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফ...
নিউজ ডেস্কঃ জুলাই সনদে দেয়া ‘নোট অব ডিসেন্ট’-এ ক...

মন্তব্য (০)