• উদ্যোক্তা খবর

নওগাঁয় মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় যুব উন্নয়ন অধিদপ্তরের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠির ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় ওয়েভ ফাউন্ডেশন এই কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। বৃহস্পতিবার দুপুরে শহরের নওগাঁ কনভেন্সশন সেন্টারে নওগাঁ সদর উপজেলা এ্যাডভোকেসি নেটওয়ার্ক কমিটির আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর নওগাঁর উপ-পরিচালক মুহা: জাবেদ ইকবাল। সদর উপজেলার এএনসি কমিটির সভাপতি পারভীন আক্তারের সভাপতিত্বে ও ওয়েভ ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়কারী মানুয়েল টুডুর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডশনের প্রোগ্রাম অফিসার আরমিন আফরোজ, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইলিয়াছ হোসেন, প্রশিক্ষক সানজিদা বেগম, আকমল হোসেন, তরিকুল ইসলাম প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের বিভাগীয় সহকারি সমন্বয়কারী সুদীপ কুমার ঘোষ, উপজেলা সহায়ক মিনহাজুল করিম প্রমুখ। সভায় জেলার ১১টি উপজেলার এএনসি ও সিএনও সদস্য, চেঞ্জ এজেন্ট ও গেষ্টসহ ৫০জন সদস্যরা অংশগ্রহণ করেন। সভায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সম্প্রদায় ও তৃতীয় লিঙ্গের মানুষদের কিভাবে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণের সঙ্গে সম্পৃক্ত করে সমাজের মূল ধারায় আনা যায় এবং বিভিন্ন সমস্যার সমাধান কিভাবে করা যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় যুব উন্নয়নের বিভিন্ন প্রশিক্ষণ প্রাপ্তির জন্য পিছিয়ে পড়া মানুষদের একটি তালিকা উপ-পরিচালকের নিকট হস্তান্তর করা হয়।

মন্তব্য (০)





image

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য:...

নিউজ ডেস্কঃ উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তম...

image

তরুণদের উদ্যোক্তা হতে অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক

নিউজ ডেস্কঃ দেশের উপজেলা পর্যায়ের সম্ভাবনাময় তরুণ-তরুণী...

image

বিলে হাস পালন করে বেকার তরুণদের দিন বদল

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলায় বর্ষা মৌসুমে বিভিন্ন এলাকার বি...

image

নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত, চর...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার বর্তমানে ন...

image

মরিচের গন্ধে বদলে গেছে কামালের দিন, ১০ শতকের খেতেই সাফল্য...

গাজীপুর প্রতিনিধি : সকাল হলেই কামাল শেখের পা চলে যায় নিজের মরিচখেতে। হাত...

  • company_logo