• লিড নিউজ
  • শিক্ষা

টাঙ্গাইলের ঘাটাইলে সন্ধানপুর গণ উচ্চ বিদ্যালয়ের ৭১ ব্যাচের সতীর্থদের ঈদ পূনর্মিলনী

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সিএনআই

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান "সন্ধানপুর গণ উচ্চ বিদ্যালয়ের '৭১ ব্যাচে ভর্তি হওয়া সতীর্থদের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের  আমুয়াবাইদ "সন্ধানপুর গণ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ প্রাঙ্গণে '৭১ ব্যাচে ভর্তি হওয়া সতীর্থদের নিয়ে গতকাল দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘদিন পর পুনর্মিলনীতে সহপাঠীদের স্মৃতিচারণ, প্রয়াত শিক্ষক ও সহপাঠীদের জন্য দোয়া, কবিতা আবৃত্তি, গান, মধ্যাহ্নভোজ 'সহ বিভিন্ন কর্মসূচি সহপাঠীদের আবেগে আপ্লুত করে তোলে। স্মৃতির নিদর্শন স্বরূপ সহপাঠী ও শিক্ষকদের ছবি সম্বলিত ক্রেস্ট উপহার দেয়া হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্ধানপুর গণ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল বাছেত আকন্দ, অবসরপ্রাপ্ত তৎকালীন শিক্ষক আবুল হাসেম খান (আফরোজ স্যার), মাওলানা আজহারুল ইসলাম ও মোঃ দেলোয়ার হোসেন। '৭১ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মোঃ আব্দুল করিম, মোঃ আব্দুল মতিন মিঞা,

উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য রকিবুল হাসান খান, জেসমিন আরা সিদ্দিকী রেখা, বিলকিস হোসনে আরা মমতাজ, ফিরোজা বেগম, আব্দুল মান্নান খান, আব্দুস সাত্তার খান, শামসুর রহমান সাদ্দাম, ইসমাইল হোসেন, আরশেদ আলী, ফজলুল হক, মোশারফ হোসেন, মুক্তার হোসেন খান, মির্জা মহিউদ্দিন বকুল, আব্দুল জব্বার, নুরুল ইসলাম, ফিরোজ খান, হাফিজ উদ্দিন, ফরহাদ খান, মাহবুবুর রহমান মহি, সুজাত আলী, কে এম আশরাফুল ইসলাম 'সহ অন্যান্য সহপাঠীগণ। 

 

মন্তব্য (০)





image

জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হলেন ড. মোহাম্মদ আলী হোসেন

জামালপুর প্রতিনিধি : জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

image

শিক্ষকদের বদলি নিয়ে সবশেষ যা জানা গেল

নিউজ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি...

image

উত্তরবঙ্গের কৃষিশিক্ষায় নতুন সম্ভাবনা, এগিয়ে চলছে কুড়িগ্র...

রংপুর ব্যুরো : উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক...

image

‎শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাং...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব চিরকাল অবিচল থাকব...

image

‎অপ্রতিম হত্যা: কুবিতে শোক, ক্লাশ-পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্কঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগ...

  • company_logo