• লিড নিউজ
  • কূটনৈতিক সংবাদ

এবার তিন দেশের রাষ্ট্রদূতকে তলব করল ইরান

  • Lead News
  • কূটনৈতিক সংবাদ

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স তিন দেশের রাষ্ট্রদূতকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। স্থানীয় সময় রোববার (১৪ এপ্রিল) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিভাগের মহাপরিচালক তাদের তলব করেন।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা লেবার নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলের ওপর তেহরানের প্রতিশোধমূলক হামলার বিষয়ে ইউরোপের এ তিন দেশের ‘দায়িত্বজ্ঞানহীন অবস্থান’-এর কারণ জানতে রাষ্ট্রদূতদের তলব করা হয়েছে।

আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, পরে ইরানে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সিমন শেরক্লিফ, জার্মানির রাষ্ট্রদূত হানস উডো মুজেল ও ফ্রান্সের রাষ্ট্রদূত নিকোলাস হোস দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপের পরিচালক ইউরোপের তিন দেশ ‘দ্বিমুখী আচরণ’ করেছে বলে অভিযুক্ত করেন।  

কারণ, চলতি মাসের শুরুতে সিরিয়ায় ইরানের দূতাবাস প্রাঙ্গণে ইসরায়েলের হামলার নিন্দা করে একটি রাশিয়ান-খসড়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিবৃতির বিরোধিতা করেছিলেন তারা ।

তিনি রাষ্ট্রদূতদের বলেন, জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদে  নির্ধারিত বৈধ প্রতিরক্ষার অধিকারের কাঠামোর আওতায় ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। এ হামলা দূতাবাসে সাম্প্রতিক হামলাসহ একাধিক অপরাধের প্রতিক্রিয়া মাত্র।

যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সের রাষ্ট্রদূতেরা বলেছেন, শিগগিরই তারা নিজ দেশের রাজধানীতে এই বার্তা পৌঁছে দেবেন। এর আগে জি-সেভেনে অন্তর্ভুক্ত ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্য  ইরানের সাম্প্রতিক হামলা নিয়ে আলোচনা করতে রোববারের পর একটি ভিডিও কল করবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেট প্রাঙ্গণে ইসরায়েল হামলা চালায়। এতে একাধিক ইরানি সামরিক কমান্ডার নিহত হন।  এর জবাবে শনিবার ইসরাইলের ভূখণ্ডে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইরান।

মন্তব্য (০)





image

বাংলাদেশ সবসময় মেরুকরণের পরিবর্তে অংশীদারিত্বকেই বেছে নেব...

নিউজ ডেস্ক : পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন সমৃদ্ধির ভিত্তিতে আঞ...

image

ম্যানিলায় খলিলুর-জয়শঙ্করের শুভেচ্ছা বিনিময়

নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ভারতের পররাষ...

image

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ৫ ইউরোপীয...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ...

image

ওআইসি সম্মেলনের ফাঁকে ইরানের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বাং...

নিউজ ডেস্ক : পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত নারী বি...

image

‎সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিব...

নিউজ ডেস্কঃ নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজ...

  • company_logo