• উদ্যোক্তা খবর

চাটমোহরে আঞ্চলিক সাংস্কৃতিক সংঘের আয়োজনে বাংলা নতুন বছরকে সাদরে বরণ

  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরের আঞ্চলিক সাংস্কৃতিক সংঘ সাড়ম্বরে বাংলা নতুন বছরকে সাদরে বরণ করেছে। পহেলা বৈশাখ রবিবার এ উপলক্ষ্যে উপজেলার আনকুটিয়া গ্রামে র‍্যালী, পানতা ভাত খাওয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ টেলিভিশনের শিল্পী বজলুল হক সুসানের সভাপতিত্বে বাংলা বর্ষ বরণ অনুষ্ঠানে র‍্যালী, পানতা  ভাত খাওয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে ডিবিগ্রাম ইউপি চেয়ারম্যান শামীম হোসাইন, গীতিকার ইশারত আলী, গীতিকার ইকবাল কবীর রনজু, গীতিকার মোহাইমিনুল হালিম, দেওয়ান সাহবুবুর রহমান চন্দন, সহকারি অধ্যাপক নুর মোহাম্মদ বেনজীর, এম এ আলীম আবদুল্লাহ, ইউপি সদস্য নুরুল ইসলাম, দিরাজুল ইসলাম, ডাঃ ফারুক হোসেন, এ্যাডভোকেট তৌহিদুল ইসলাম, শেখ মশিউর রহমান রতন, হুমায়ুন খাঁন, এনামুল হক, তুষার, চপলা, সঞ্চারী প্রমুখ উপস্থিত ছিলেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে বৈশাখকে স্বাগত জানাতে “এসো হে বৈশাখ এসো এসো” সহ বৈশাখের গান পরিবেশন করেন সংঘটির শিল্পীরা।

 

মন্তব্য (০)





image

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য:...

নিউজ ডেস্কঃ উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তম...

image

তরুণদের উদ্যোক্তা হতে অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক

নিউজ ডেস্কঃ দেশের উপজেলা পর্যায়ের সম্ভাবনাময় তরুণ-তরুণী...

image

বিলে হাস পালন করে বেকার তরুণদের দিন বদল

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলায় বর্ষা মৌসুমে বিভিন্ন এলাকার বি...

image

নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত, চর...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার বর্তমানে ন...

image

মরিচের গন্ধে বদলে গেছে কামালের দিন, ১০ শতকের খেতেই সাফল্য...

গাজীপুর প্রতিনিধি : সকাল হলেই কামাল শেখের পা চলে যায় নিজের মরিচখেতে। হাত...

  • company_logo