• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ঈদের দিনও গাজায় ইসরাইলি বাহিনীর হামলা

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বজুড়ে যখন মুসলমানেরা মেতেছেন ঈদের আনন্দে, তখন গাজাবাসীর ঈদ কাটছে আতঙ্কে। ঈদের দিনও গাজায় হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। আর এ হামলায় গত ২৪ ঘণ্টায় ১২২ ফিলিস্তিনি নিহত এবং আরও ২৫৬ জন আহত হয়েছেন।

বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়ছে ইসরাইলি বাহিনী। এসব ঘটনায় নিহত হয়েছেন ১২২ জন এবং আহত হয়েছেন আরও ৫৬ জন। এতে উপত্যকায় নিহতের সংখ্যা ৩৩ হাজার ৪৮২ জন এবং আহতের সংখ্যা ৭৬ হাজার ৪৯ জন পৌঁছেছে।

তবে, নিহতের সংখ্যা এরচেয়ে বেশি হতে পারে। কারণ এখনো পর্যন্ত আট হাজার লোক নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে এর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। 

এদিকে গাজায় সাধারণ মানুষের জন্য সাহায্য বাড়ানোর জন্য ইসরাইলকে চাপ দেওয়ার কথা ভাবছে ফ্রান্স এবং হিউম্যান রাইটস ওয়াচ। তারা জানিয়েছে, গাজায় সাহায্য বাড়াতে নিষেধাজ্ঞার মাধ্যমে ইসরাইলকে চাপ দেওয়া যেতে পারে। এর মধ্যেই ইসরাইলের ওপর রপ্তানি নিষেধাজ্ঞা জারি করেছে তুরস্ক।

উল্লেখ্য, ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এ যুদ্ধে গত ছয় মাসের যুদ্ধে ৩৩ হাজারেরও বেশি ফিলিস্তিতিন নিহত হয়েছে। নিহতদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। আহত হয়েছেন আন্তত ৭৬ হাজারেরও বেশি মানুষ।

অন্যদিকে ইসরাইল দাবি করেছে, হামাসের হাতে তাদের ১ হাজার ২০০ জন ইসরায়েলি নিহত হয়েছেন। আর আহতের সংখ্যা ৮ হাজার।

মন্তব্য (০)





image

রাশিয়ার নির্বাচনে পুতিনের ঐতিহাসিক জয়

নিউজ ডেস্ক : রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট ভ্লা...

image

ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘দুজুয়ান’, বন্যা ও ধসের আশঙ্কা

নিউজ ডেস্ক : জাপানের পূর্ব উপকূলের দিকে দ্রুত ধেয়ে আসছে এক শ...

image

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করছে সিএনএনসহ ৩ সংবাদমাধ্যম

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হা...

image

মৃত্যুর ঠিক আগে ভাইকে যে গোপন সত্য বলে যান প্রিন্সেস ডায়ানা

নিউজ ডেস্ক : মর্মান্তিক মৃত্যুর বহু বছর পর প্রিন্সেস ডায়ানা...

image

এশিয়ায় কোন দেশে জ্বালানি তেলের দাম কত

নিউজ ডেস্ক : বিশ্ববাজারে তেলের দামের ওঠানামা এবং নিজ নিজ দেশ...

  • company_logo