• লিড নিউজ
  • জাতীয়

তাপমাত্রা আরও বাড়বে, নেই বৃষ্টির সম্ভাবনাঃ আবহাওয়া অধিদপ্তর

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আগামী কয়েক দিনে তাপমাত্রা বেড়ে ফের ৪০ ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করতে পারে। এই সময়ে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

মঙ্গলবার দিনের তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। এতে গরম বেড়ে তাপমাত্রা নতুন নতুন অঞ্চলের ছড়িয়ে পড়তে পারে।

সোমবার যশোরের সামান্য বৃষ্টি ছাড়া দেশের আর কোথাও বৃষ্টি হয়নি। সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায়।

মঙ্গলবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি এবং পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে।

বুধ ও বৃহস্পতিবারও সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, ঈদের দিন আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।মঙ্গল ও বুধবার তাপমাত্রা বাড়বে, ঈদের দিনও সেটা অব্যাহত থাকবে। তবে বিক্ষিপ্তভাবে দুয়েক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া বৃষ্টির সম্ভাবনা নেই।

মন্তব্য (০)





image

ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

১

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভূমিমন...

image

‎জুলাই গণঅভ্যুত্থান: মানবতাবিরোধী অপরাধের ৭ রায়ে ২৩ মৃত্য...

২

নিউজ ডেস্কঃ ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান...

image

‎ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি

৩

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সকালে ঢা...

image

প্রধানমন্ত্রীর জাপান সফরে একনেক বৈঠক স্থগিত, পিছিয়েছে ৯ হ...

৪

নিউজ ডেস্ক :  প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফ...

image

‎বিরোধীদল সংবিধান সংশোধন কমিটিতে আসলে নোট অব ডিসেন্ট নিয়ে...

৫

নিউজ ডেস্কঃ জুলাই সনদে দেয়া ‘নোট অব ডিসেন্ট’-এ ক...

  • company_logo