• উদ্যোক্তা খবর

ফরিদপুরে শাপলা মহিলা সংস্থার ৬৯টি বিদ্যালয়ে শিক্ষা উপকরন বিতরণ

  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা শাপলা মহিলার সংস্থার “এনডিং সেক্স এক্সপ্লোইটেশন অফ চিলড্রেন ইন বাংলাদেশ’’ প্রকল্পের আওতায় ৬৯ প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। 

বৃহস্পতিবার শহরের গেরদা ইউনিয়নের কাফুরা গ্রামের নিজস্ব কার্যালয়ে বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন আগত অতিথিরা।

শাপলা মহিলা সংস্থার নির্বাহী পরিচালক  চঞ্চলা মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিতি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার তামান্না তাসনীম।

উদ্বোধনী বক্তব্যে শাপলা মহিলা সংস্থার নির্বাহী পরিচালক চঞ্চলা মন্ডল জানান,  শাপলা মহিলা সংস্থা ২৪ বছর ধরে এই সুবিধা বঞ্চিত শিশু ও তাদের পিতা-মাতাদের অধিকার নিশ্চিত করার জন্য কাজ করে আসছে। সুবিধা বঞ্চিত শিশুরা যেন লেখাপড়া করে শিক্ষিত হয়ে সমাজের মূল ধারায় ফিরতে পারে এজন্য আজকে তাদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে। আগামীতে উপস্থিত শিক্ষার্থীরা আরো ভালোভাবে পড়াশুনা করার জন্য বিশেষভাবে উৎসাহ প্রদান করার জন্য এ বিতরণ ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তামান্না তাসনীম জানান, শাপলা মহিলা সংস্থার সুবিধা বঞ্চিত পিতামাতা ও শিশুদের কার্যক্রম অত্যন্ত প্রশংসার যোগ্য।  উপস্থিত শিশুরা যেন কখনো তাদেরকে ছোট মনে না করে কারন প্রত্যেক শিশুরই সমান অধিকার আছে তারা যেন ভালোভাবে পড়াশুনা করে কেউ গায়ক, খেলোয়ার, ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারে। 

এছাড়াও আরো বক্তব্য রাখেন ডেপুটি ডিরেক্টর শাপলা মহিলা সংস্থার শ্যামল প্রকাশ অধিকারী। পরে উপস্থিত সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়৷  উপকরণের মধ্যে ছিল খাতা, কলম, পেনসিল, ছাতা, স্কুল-ব্যাগ, ক্যালকুলেটর, জ্যামিতি বক্স এবং গাইড বুক। 

শিক্ষার্থীরা শিক্ষা উপকরণ পেয়ে অত্যন্ত আনন্দিত ছিল এবং তারা শাপলা মহিলা সংস্থা ও দাতা সংস্থা ফ্রিডম ফান্ড কে ধন্যবাদ জানান। অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার মেয়ে শিশুদের শিশু হোম পরিদর্শন করেন।

মন্তব্য (০)





image

‎জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা: প্রধা...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ স্টার্টআপ উদ্যোক্...

image

‎নতুন উদ্যোক্তা কমে যাওয়ায় আয় বৈষম্য বেড়েছে: শিল্পমন্ত্রী

নিউজ ডেস্কঃ দেশে গত ১২ থেকে ১৫ বছরে নতুন উদ্যোক্তা তৈরির হার...

image

ঘরে বসে বিদেশী ভাষা শিখছে বাংলাদেশের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল প্রযুক্তির প্রসারের ফলে শিক্ষা এখ...

image

চাকরি ছেড়ে উদ্যোক্তা, আচার বিক্রি করে মাসে আয় ১ লাখ টাকা

নীলফামারী প্রতিনিধি : পড়ালেখা শেষ করে একসময় নিয়মিত...

image

‎ওয়ার্ল্ড ওমেন্স সামিট ২০২৬-এ নারী উদ্যোক্তাদের সম্মাননা...

নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘ওয়ার...

  • company_logo