• লিড নিউজ
  • আন্তর্জাতিক

জাপানের উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে

  • Lead News
  • আন্তর্জাতিক

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্কঃ তাইওয়ানের পর এবার জাপানের উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে দেশটির পূর্ব উপকূলীয় হনশু অঞ্চল। 

রয়টার্স জানিয়েছে, ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের ৩২ কিলোমিটার গভীরে ছিল। তবে এতে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে বুধবার সকালে তাইওয়ানে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে সবশেষ দেশটিতে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন এক হাজারেরও বেশি। সেই সঙ্গে ধসে পড়া বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপে আটকা পড়ে আছে এখনো অর্ধশতাধিক।

তাইওয়ানের পাশাপাশি এদিন জাপান ও ফিলিপাইনেও সুনামি সতর্কতা জারি করা হয়। ওকিনাওয়া, মিয়াকোজিমা ও ইয়ায়েমা দ্বীপের আশপাশের এলাকার বাসিন্দাদের অবিলম্বে সরে যেতে বলে জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ)। কেননা এসব অঞ্চলে ৩ মিটার বা ৯ দশমিক ৮ ফুট উচ্চতার সুনামি আঘাত হানার শঙ্কা রয়েছে।

মন্তব্য (০)





image

রাশিয়ার নির্বাচনে পুতিনের ঐতিহাসিক জয়

নিউজ ডেস্ক : রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট ভ্লা...

image

ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘দুজুয়ান’, বন্যা ও ধসের আশঙ্কা

নিউজ ডেস্ক : জাপানের পূর্ব উপকূলের দিকে দ্রুত ধেয়ে আসছে এক শ...

image

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করছে সিএনএনসহ ৩ সংবাদমাধ্যম

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হা...

image

মৃত্যুর ঠিক আগে ভাইকে যে গোপন সত্য বলে যান প্রিন্সেস ডায়ানা

নিউজ ডেস্ক : মর্মান্তিক মৃত্যুর বহু বছর পর প্রিন্সেস ডায়ানা...

image

এশিয়ায় কোন দেশে জ্বালানি তেলের দাম কত

নিউজ ডেস্ক : বিশ্ববাজারে তেলের দামের ওঠানামা এবং নিজ নিজ দেশ...

  • company_logo