• তথ্য ও প্রযুক্তি

নতুন পালসার বাইক বাজারে আনলো বাজাজ

  • তথ্য ও প্রযুক্তি

ফাইল ছবি

তথ্যপ্রযুক্তি ডেস্ক: জনপ্রিয় টু হুইলার সংস্থা বাজাজ নতুন পালসার বাইক আনলো বাজারে। বাজাজ পালসার এন২৫০ সংস্থার একটি দুরন্ত বাইক হতে চলেছে। যেখানে গুচ্ছের ফিচার্সের পাবেন। মোটরসাইকেলে অন্যতম চমক হিসেবে পাবেন ট্র্যাকশন কন্ট্রোল বৈশিষ্ট্য।

এছাড়া তিন লেভেলের ডুয়াল চ্যানেল এবিএস পাওয়া যাবে বাইকে। যা রাইডারের সুরক্ষা নিশ্চিত করবে। পরিস্থিতি অনুযায়ী, এবিএস মোড সিলেক্ট করা যাবে। বাড়তি সুরক্ষার জন্য পাবেন ট্র্যাকশন কন্ট্রোল বৈশিষ্ট্য। এই দুই ফিচার পিচ্ছিল রাস্তায় বা পাথুরে জমিতে বাইকটি নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। বাজাজ পালসার এন২৫০-এর চাকা আগের চেয়ে বড় হতে পারে।

বাইকে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল সঙ্গে ব্লুটুথ কানেক্টিভিটি ফিচার থাকবে বলে শোনা যাচ্ছে। বাইকে নেভিগেশন, কল/এসএমএস সাপোর্ট ইত্যাদি সুবিধা থাকবে। ডিজিটাল ওডোমিটার, টেকোমিটার, ট্রিপমিটার পাওয়া যাবে। বাইকজুড়ে মিলবে এলইডি লাইটিং।

২৫০ সিসি অয়েল কুল্ড ইঞ্জিন থাকবে বাইকে যা সর্বোচ্চ ২৪.১ হর্সপাওয়ার এবং ২১.৫ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। সঙ্গে ৫ স্পিড গিয়ারবক্স। বাইকে হার্ডওয়্যার থাকছে সামনে আপসাইড ডাউন ফর্ক এবং পেছনে মনোশক সাসপেনশন। দু চাকাতেই মিলবে ডিস্ক ব্রেক সঙ্গে ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম।

বাজাজ পালসার এন২৫০-এর দাম এখনো জানা যায়নি। তবে একাধিক রিপোর্টে বাইকের সম্ভাব্য দাম জানানো হয়েছে। বাজারে বর্তমানে যে পালসার এন২৫০ বিক্রি হয় তার এক্স শোরুম দাম ১ লাখ ৫০ হাজার। ধারণা করা হচ্ছে নতুন মডেলের দাম ১ লাখের বেশি হতে পারে।

মন্তব্য (০)





image

ফোনের ব্যাটারি ও ডেটা খরচ কমাতে যে ৫ সেটিংস বন্ধ করবেন

তথ্য প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে এমন অনেক ফিচার থাকে, যেগুলো সবসময় ব্য...

image

ইনস্টাগ্রামের নতুন ফিচার, ট্যাগ করা পোস্টও দেখাবে প্রোফাইলে

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের প্রোফ...

image

অ্যাকাউন্ট ছাড়াই দেওয়া যাবে কল, নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

তথ্য প্রযুক্তি ডেস্ক : হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও শিগগিরই অডিও ও ...

image

‎ফেসবুক-ইনস্টাগ্রামে আশির দশকের ছবির ছড়াছড়ি, বানাবেন যেভা...

নিউজ ডেস্কঃ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকট...

image

এআইয়ের ক্যামেরায় ফিরে এসেছে আশির দশক

নিউজ ডেস্কঃ ধরুন একটি পুরোনো অ্যালবাম খুলেছেন। ছবিতে আপ...

  • company_logo