• লিড নিউজ
  • আন্তর্জাতিক

গাজায় ত্রাণ বিতরণের পর ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনে ইসরায়েলি বিমান হামলায় ওয়াল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) ৫ জন ত্রাণকর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার (২ এপ্রিল) ভোরে দেশটির মধ্য গাজায় ত্রাণ বিতরণের পর ইসরায়েলি বিমান হামলায় নিহত হন তারা।গাজা নিয়ন্ত্রণকারী সংস্থার তথ্যমতে-নিহতদের মধ্যে অস্ট্রেলিয়ান, পোলিশ, যুক্তরাজ্য এবং ফিলিস্তিনি সহায়তা কর্মী রয়েছে। 

এদিকে ‘ঘটনার সমস্ত পরিস্থিতি বোঝার জন্য’ তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এর আগে ফিলিস্তিন ভূখণ্ডে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় শতশত চিকিৎসক ও ত্রাণকর্মীকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। এরপর অবরুদ্ধ এই অঞ্চলে সাহায্য সরবরাহ বন্ধ করা সত্ত্বেও গাজায় মানবিক সহায়তা দেওয়ার সময় হত্যা করা হয় ওই পাঁচ সাহায্যকর্মীকে।

 অন্যদিকে গাজায় গাজায় ‘নির্বিচার হত্যা’ বন্ধ করার জন্য ইসরায়েলি বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন ওয়াল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) প্রতিষ্ঠাতা জোসে আন্দ্রেস। বেশ কয়েকজন সাহায্যকর্মী হত্যার পর এই আহ্বান জানিয়েছেন তিনি। উল্লেখ্য, ওয়াল্ড সেন্ট্রাল কিচেন (ডব্লিউসিকে) হল মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সহযোগিতা সংস্থা। 

মন্তব্য (০)





image

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

১

নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্...

image

চীনের ওপর নির্ভরতা কমাতে টানেল খননযন্ত্র তৈরি করবে ভারতের...

২

নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...

image

ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৭ শতাংশ করল মুডিস

৩

নিউজ ডেস্কঃ ব্যাপকভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইরান ...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

৪

নিউজ ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু স...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

৫

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু সম্মেলনের ফ...

  • company_logo