ফাইল ছবি
নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। রোববার দিবাগত রাতে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।
জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়াকে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের পরামর্শে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। মেডিকেল বোর্ডের সদস্যরা সার্বক্ষণিক তার চিকিৎসার খোঁজখবর রাখছেন।
এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার রাতে তাকে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়।
নিউজ ডেস্ক : রাজনীতিতে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে পারস্...
নিউজ ডেস্ক : নাটোর-৪ আসনের এমপি আব্দুল আজিজের ছেলের ছাত্রদল ...
নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না ...
নিউজ ডেস্ক : ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নানা অনিয়মের অভিয...
নিউজ ডেস্ক : ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রমাণিত হয়েছে, জ...

মন্তব্য (০)