ছবিঃ সংগৃহীত
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, রূপগঞ্জসহ জেলার সাড়ে ৪৫০ বিএনপির নেতাকর্মীর বিভিন্ন থানায় দায়েরকৃত নাশকতার মামলায় উচ্চ আদালত থেকে আগাম জামিন পেয়েছেন। রোববার (৩১ মার্চ) দুপুরে উচ্চ আদালত থেকে প্রায় ২৫ টি পৃথক মামলায় বিচারপতি মো.ইকবাল কবির ও বিচারপতি মো.আখতারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে শুনানি শেষে জামিন লাভ করেছেন তারা।
এর আগে ২৮ অক্টোবর থেকে জেলার বিভিন্ন থানায় এ মামলাগুলো দায়ের করা হয়। এসব মামলায় অভিযুক্ত ছিলেন জামিনপ্রাপ্তরা। জামিনপ্রাপ্তদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল। বিএনপি নেতাদের আইনজীবী অ্যাডভোকেট মাহবুবর রহমান খান জানান, আজ প্রায় ২৫ টি মামলায় নারায়ণগঞ্জ বিএনপির ৪৫০ নেতাকর্মী উচ্চ আদালত থেকে আগাম জামিন পেয়েছেন।
নিউজ ডেস্কঃ আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর সাতক্ষীরা-৪ আসনের...
নিউজ ডেস্ক : নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের এমপি গা...
নিউজ ডেস্ক : সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংস...
নিউজ ডেস্ক : রাষ্ট্রীয় কাঠামোর আমূল সংস্কার ও পতিত স্বৈরাচারের দোসরদের ব...
নিউজ ডেস্ক : দুর্নীতি, লুটপাট ও দখলদারত্বের মাধ্যমে যারা রাষ...

মন্তব্য (০)