ফাইল ছবি
নিউজ ডেস্কঃ ঈদ যাত্রার ট্রেনের ষষ্ঠ দিনের ১৪ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে প্রথম ঘণ্টাতেই। আগামী ৮ এপ্রিলের পশ্চিমাঞ্চলের ১৫,৮৯০ টি টিকেট বিক্রি হচ্ছে। মঙ্গলবার (২৯ মার্চ) সহজ.কমের চিফ অপারেটিং অফিসার সন্দ্বীপ দেবনাথ বাংলানিউজকে এ তথ্য জানান৷
এ দিনের পশ্চিমাঞ্চলের টিকিট পেতে রেল সেবা অ্যাপে প্রথম আধা ঘণ্টাতেই (সকাল ৮ থেকে সাড়ে আটটা) হিট পড়েছে ১ কোটি ২৮ লাখ। একটি টিকিটের জন্য গড়ে ৮০৫ জন যাত্রী চেষ্টা করছেন।
অন্যদিকে বেলা দুই টা থেকে শুরু হবে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি।
এ বছর ঢাকা থেকে ছেড়ে যাওয়া আন্তঃনগর ৪২ জোড়া ট্রেনের টিকিট দুই পর্যায়ে দেওয়া হচ্ছে৷ ঈদ উপলক্ষে এই অগ্রিম টিকিট সম্পূর্ণ অনলাইনে বিক্রি হবে৷
এবার মোবাইলে ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে টিকিট দেওয়া হচ্ছে৷ ঈদ যাত্রাকে ঝামেলাহীন, নিরাপদ রাখার জন্য সকল ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান মাসুদ সারওয়ার।
বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, ৮ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৯ মার্চ, ৯ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ৩০ মার্চ।
নিউজ ডেস্ক : শিল্পে গ্যাসের সরবরাহ কাল থেকে দেড় মাস আগের অবস...
নিউজ ডেস্ক : ‘এক সপ্তাহের মধ্যে গেজেট হওয়ার কথা ছিল। ক...
নিউজ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মু...
নিউজ ডেস্ক: বাংলাদেশের শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন ও প্রযু...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহ...

মন্তব্য (০)