ফাইল ছবি
আন্তর্জাতিক ডেস্কঃ প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র পাপুয়া নিউ গিনি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে যার মাত্র ৭ দশমিক শূন্য। রোববার (২৪ মার্চ) দেশটির উত্তরাঞ্চলের পূর্ব সেপিক প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে।
তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর না পাওয়া গেলেও ভূকম্পনটি বড় ধরনের ধ্বংসযজ্ঞ ঘটাতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, ভূমিকম্পের কেন্দ্র ছিল আম্বুন্টি থেকে ৩২ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে। এটি ৬৪ কিলোমিটার (৪০ মাইল) গভীরে শনাক্ত করা হয়।
ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) বলছে, এ ভূকম্পনে হতাহতের ঘটনা সম্ভব। তবে সৌভাগ্যক্রমে স্থানীয়ভাবে এর প্রভাব তুলনামূলক কম হয়েছে। এর জেরে সুনামির কোনো হুমকি সৃষ্টি হয়নি। তবে জনগণকে ‘শক্তিশালী আফটারশক’-এর জন্য সতর্ক করা হচ্ছে।
অন্যদিকে আবহাওয়াবিদ ড্যানিয়েল ম্যাকফার্ল্যান্ড টুইট করেছেন, ‘পাপুয়া নিউ গিনির উত্তরাঞ্চলে মাত্র ২২ মাইল গভীরে একটি ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির উত্তর অর্ধেকের চারপাশে শক্তিশালী আফটারশক হওয়ার সম্ভাবনা রয়েছে। ’
এর আগে চলতি মাসের মাঝামাঝিতে ৬ মাত্রার ভূমিকম্পে কাঁপে পাপুয়া নিউগিনি। সেসময় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এই দেশটির কিম্বে শহরের দক্ষিণ-পূর্বে গভীর রাতে শক্তিশালী এই ভূমিকম্পটি আঘাত হানে।
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য একটি চুক্তি প্রায় চূড়া...
নিউজ ডেস্ক : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ...
নিউজ ডেস্ক : ইসরাইল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি আরও শ...
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে অনুষ্ঠিত আল...
নিউজ ডেস্ক : ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ার যুদ...

মন্তব্য (০)