• লিড নিউজ
  • আন্তর্জাতিক

পাপুয়া নিউ গিনিতে প্রবল বন্যা ও ভূমিধসঃ নিহত ২৩

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ পাপুয়া নিউ গিনির পার্বত্য অঞ্চলে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ২৩ জন প্রাণ হারিয়েছে। এতে সেখানে অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রাস্তাঘাট ভেসে গেছে। খবর এএফপি’র।

জাতীয় দুর্যোগ কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক লুসেটম্যান সোমবার (১৮ মার্চ) জানান, নিহতদের মধ্যে এক মা ও শিশু রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেখানের অনেক এলাকার লোকজন ক্ষতিগ্রস্ত হয়েছে। 

তিনি আরও বলেন, ‘সিম্বু প্রদেশের বিভিন্ন অঞ্চলে তিনটি পৃথক ভূমিধসে ২৩ জন মাটির নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছে।

খবরে বলা হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়া অব্যাহত থাকায় পাহাড়ি এলাকা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। প্রদেশটি ছয়টি জেলা নিয়ে গঠিত এবং এর জনসংখ্যা প্রায় ৩ লাখ ৭৬ হাজার। প্রদেশটি সিম্বু নামেও পরিচিত।

এ প্রাকৃতিক দুর্যোগে সৃষ্ট বিশাল আকৃতির সামুদ্রিক ঢেউ উপকূলীয় এলাকায় আঘাত হানায় সেখানের লোকজনও ক্ষতির মুখে পড়েছে। সরকার এ দুর্যোগ মোকাবেলায় ত্রাণ সহায়তা বরাদ্দ করেছে।

২০২২ সালের বিশ্ব ঝুঁকি সূচক অনুযায়ী, জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে পাপুয়া নিউ গিনি বিশ্বের ১৬তম সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে স্থান পেয়েছে।

মন্তব্য (১)





image
image

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে বাধা জব্দকৃত সম্পদ ইস্যু

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য একটি চুক্তি প্রায় চূড়া...

image

হাদি হত্যা নিয়ে মন্তব্য করায় মমতার বিরুদ্ধে থানায় অভিযোগ

নিউজ ডেস্ক : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ...

image

বিশ্ববাজারে তেলের দামে পতন

নিউজ ডেস্ক : ইসরাইল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি আরও শ...

image

শর্তসাপেক্ষ যুদ্ধবিরতিতে সম্মত ইসরাইল-লেবানন

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে অনুষ্ঠিত আল...

image

মার্কিন যুদ্ধজাহাজে ইরানের হামলা, যা বলল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ার যুদ...

  • company_logo