• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় হামাস নেতা মারওয়ান ঈসার মৃত্যু হয়েছে: হোয়াইট হাউজ

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের বিমান হামলায় হামাস নেতা মারওয়ান ঈসার মৃত্যু হয়েছে বলে হোয়াইট হাউজের কর্মকর্তা জেইক সালিভান জানিয়েছেন। ঈসা ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা ইজ আল-দ্বীন আল-কাসাম ব্রিগেডের ডেপুটি কমান্ডার।

তবে হামাস ঈসার মৃত্যুর বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। খবর বিবিসির 

ইসরায়েলের গণমাধ্যমের সূত্রগুলো জানিয়েছে, ৯ মার্চ রাতে গাজার মধ্যাঞ্চলে আল-নুসাইরাত শরণার্থী শিবিরের ভূগর্ভস্থ একটি টানেল লক্ষ্য করে চালানো ইসরায়েলের বিমান হামলায় ঈসা নিহত হন।

রয়টার্স জানিয়েছে, ঈসা তার চোখের আড়ালে থাকার সামর্থ্যের কারণে ‘ছায়া মানব’ নামে পরিচিত। হামাসের যে তিনজন শীর্ষ নেতা ইসরায়েলে ৭ অক্টোবর চালানো নজিরবিহীন হামলার পরিকল্পনা করেছিলেন তিনি তাদের একজন। ওই হামলা গাজা যুদ্ধের সূচনা করে আর তারপর থেকে হামাসের সামরিক অভিযান এই তিনজনই পরিচালনা করে আসছেন বলে ধারণা করা হয়।

মন্তব্য (১)





image
image

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

১

নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্...

image

চীনের ওপর নির্ভরতা কমাতে টানেল খননযন্ত্র তৈরি করবে ভারতের...

২

নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...

image

ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৭ শতাংশ করল মুডিস

৩

নিউজ ডেস্কঃ ব্যাপকভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইরান ...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

৪

নিউজ ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু স...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

৫

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু সম্মেলনের ফ...

  • company_logo