• লিড নিউজ
  • আন্তর্জাতিক

আফগানিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১, আহত ৩৮ জন

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছে ৩৮ জন। রোববার (১৭ মার্চ) সকালে দেশটির হেলমান্দ প্রদেশের গেরাশক জেলায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। খবর মার্কিন সংবাদ সংস্থা এপির। হেলমান্দ প্রদেশের ট্র্যাফিক কর্মকর্তা কাদরাতুল্লাহ জানান, দক্ষিণ কান্দাহার এবং পশ্চিম হেরাত প্রদেশের মধ্যবর্তী প্রধান সড়কে দুর্ঘটনাটি ঘটে।

এ সময় একটি যানের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী বাসটি বিপরীত দিক থেকে আসা একটি জ্বালানি ট্যাঙ্কারকে ধাক্কা দেয়। এতে ২১ জন নিহত ও ৩৮ জন আহত হয়। হেলমান্দের পুলিশ প্রধানের এক মুখপাত্র জানান, আহতদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মন্তব্য (০)





image

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে বাধা জব্দকৃত সম্পদ ইস্যু

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য একটি চুক্তি প্রায় চূড়া...

image

হাদি হত্যা নিয়ে মন্তব্য করায় মমতার বিরুদ্ধে থানায় অভিযোগ

নিউজ ডেস্ক : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ...

image

বিশ্ববাজারে তেলের দামে পতন

নিউজ ডেস্ক : ইসরাইল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি আরও শ...

image

শর্তসাপেক্ষ যুদ্ধবিরতিতে সম্মত ইসরাইল-লেবানন

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে অনুষ্ঠিত আল...

image

মার্কিন যুদ্ধজাহাজে ইরানের হামলা, যা বলল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ার যুদ...

  • company_logo