• লিড নিউজ
  • আন্তর্জাতিক

আগামী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করবেন না মাইক পেন্স

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স জানিয়েছেন, দেশটির আগামী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করবেন না তিনি। খবর- এএফপি দেশটির জনপ্রিয় সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিস্ফোরক মন্তব্য করেন পেন্স। 

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে তার ভাইস প্রেসিডেন্ট ছিলেন ট্রাম্প। প্রথমে দুজনের মাঝে সম্পর্ক ভালো ছিলেও পরবর্তীতে তার অবনতি হতে থাকে। বিশেষ করে ২০২০ সালের নির্বাচনে হার মেনে নিতে পারেননি ট্রাম্প। সে নির্বাচনের ফল বাতিল করতে তিনি পেন্সকে অনুরোধ করেন। পেন্স এই অনুরোধ না রাখায় তাদের মাঝে তৈরি হয় তিক্ততা। এতে ট্রাম্প এবং তার সমর্থকদের শত্রু বনে যান পেন্স। 

সাক্ষাৎকারে পেন্স বলেন, ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের সরকারে কাজ করতে পেরে তিনি গর্বিত, এবং এই সরকারের ভালো ভালো কাজের অনেক নজির রয়েছে। তবে বর্তমানে তার সাথে ট্রাম্পের অনেক বিষয়েই রয়েছে মতভেদ। ট্রাম্প ইতিমধ্যেই রিপাবলিকান প্রার্থী হিসেবে জো বাইডেনের বিপক্ষে নির্বাচনে দাঁড়াচ্ছেন। ট্রাম্প এবং বাইডেন কাউকেই সমর্থন করবেন না বলে জানিয়েছেন পেন্স। তবে তৃতীয় কারও প্রতিও তিনি এখনো সমর্থন প্রকাশ করেননি। 

মন্তব্য (০)





image

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

১

নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্...

image

চীনের ওপর নির্ভরতা কমাতে টানেল খননযন্ত্র তৈরি করবে ভারতের...

২

নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...

image

ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৭ শতাংশ করল মুডিস

৩

নিউজ ডেস্কঃ ব্যাপকভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইরান ...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

৪

নিউজ ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু স...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

৫

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু সম্মেলনের ফ...

  • company_logo