• লিড নিউজ
  • আন্তর্জাতিক

লোহিত সাগরে ক্ষেপণাস্ত্র হামলার কবলে জাহাজ

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ লোহিত সাগরে আবারও হামলার শিকার হয়েছে একটি জাহাজ। ধারণা করা হচ্ছে, এ হামলার পেছনে রয়েছে ইয়েমেনভিত্তিক হুতি বিদ্রোহীরা। খবর- এপিশুক্রবার (১৫ মার্চ) এ হামলার ব্যাপারে যুক্তরাজ্যের সামরিক বাহিনী জানায়, ইয়েমেনি বন্দর হোদেইদাহের কাছে একটি ক্ষেপণাস্ত্রের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে জাহাজটি।

তবে জাহাজের ক্রু নিরাপদ আছে এবং জাহাজটি যাত্রাপথ থেকে বিচ্যুত হয়নি। এখনো পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি হুতি বিদ্রোহীরা। তবে এ ধরনের হামলার পর তারা সাধারণত কয়েক ঘণ্টা সময় নিয়ে দায় স্বীকার করে। গত বছরের নভেম্বরে লোহিত সাগরে জাহাজের ওপর হামলা শুরু করে হুতিরা।

প্রথমে ইসরায়েলগামী কার্গো জাহাজ ‘গ্যালাক্সি লিডার’ দখল করে নিয়ে যায়। জাপান পরিচালিত ব্রিটিশ মালিকানাধীন এই জাহাজ পরে ইয়েমেনি বন্দর হোদেইদাহের দিকে নিয়ে এর ক্রুদের জিম্মি করা হয়। এই হামলার পর থেকে কেবল লোহিত সাগরেই হুতিরা ৪০টির বেশি জাহাজকে নিশানা করেছে। গাজায় হামলা বন্ধে ইসরায়েলকে বাধ্য করতে তারা এসব হামলা করছে বলে দাবি করে।

মন্তব্য (০)





image

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে বাধা জব্দকৃত সম্পদ ইস্যু

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য একটি চুক্তি প্রায় চূড়া...

image

হাদি হত্যা নিয়ে মন্তব্য করায় মমতার বিরুদ্ধে থানায় অভিযোগ

নিউজ ডেস্ক : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ...

image

বিশ্ববাজারে তেলের দামে পতন

নিউজ ডেস্ক : ইসরাইল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি আরও শ...

image

শর্তসাপেক্ষ যুদ্ধবিরতিতে সম্মত ইসরাইল-লেবানন

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে অনুষ্ঠিত আল...

image

মার্কিন যুদ্ধজাহাজে ইরানের হামলা, যা বলল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ার যুদ...

  • company_logo