• লিড নিউজ
  • জাতীয়

কুমিল্লায় মাছবাহী ট্রাক উল্টে নিহত ৪

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাছবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।  মঙ্গলবার ভোর ৬টায় মহাসড়কের কুমিল্লার ইলিয়টগঞ্জে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতেরা হলেন- সাতক্ষীরা জেলার রফিকুল ইসলাম, ভোলা জেলার মনপুরা এলাকার মনির হোসেন, হাবিবুর রহমান ও আক্তার হোসেন। আহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ইনচার্জ ওমর ফারুক মোল্লা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

ওমর ফারুক বলেন, নোয়াখালী থেকে মাছ নিয়ে ঢাকায় যাওয়ার পথে কুমিল্লার ইলিয়টগঞ্জে সামনের একটি ট্রাককে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় মাছবোঝাই ট্রাকটি। এ সময় ট্রাকে থাকা মাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন চারজন। উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়ার পথে চারজনেরই মৃত্যু হয়।

নিহতদের মরদেহ ইলিয়টগঞ্জ পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা ওমর ফারুক। তিনি বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটিও উদ্ধার করে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

মন্তব্য (০)





image

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই শফিকুল গ্রেফতার

নিউজ ডেস্ক : মাদক কারবারের অভিযোগে ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ঢ...

image

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ: পররা...

নিউজ ডেস্ক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, মক্...

image

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে আরও দক্ষ হবে সরকার এবং...

নিজস্ব প্রতিবেদকঃ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে আরও দক্...

image

সাড়ে ৩ লাখ টন সার আমদানি করছে সরকার

নিউজ ডেস্ক : চলতি অর্থবছরে দেশের কৃষি খাতে সারের সরবরাহ স্বাভাবিক ও নিরব...

image

মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের...

নিউজ ডেস্ক : ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের জন্য সার্বজনীন উপবৃ...

  • company_logo