• উদ্যোক্তা খবর

ফরিদপুরে খামারীদের মধ্যে মিল্কিং মেশিন বিতরণ 

  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় খামারিদের মাঝে মিল্কিং মেশিন বিতরণ করা হয়েছে।

ফরিদপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সঞ্জিব বিশ্বাসের সভাপতিত্বে শনিবার দুপুরে  কামালদিয়া মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো: আব্দুর রহমান এ দুই উপজেলার ডেইরি প্রডিউসার গ্রুপ (পিজি) খামারীদের হাতে ৮টি মিল্কিং মেশিন তুলে দেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আব্দুর রহমান বলেন, মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ব্যাপক উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় ৫৭ হাজার কোটি টাকা ৫ কোটি মানুষের মধ্যে দিয়ে থাকে সরকার। তিনি বলেন,  মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করে সারাদেশে ব্যাপক উন্নয়ন করা হবে।

বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা ভেটেরিনারি কর্মকর্তা ডা. মনমথ কুমার সাহা, ট্রেনিং কর্মকর্তা ডা. একেএম আসজাদ, বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমীন ইয়াসমিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নারায়ন চন্দ্র সরকার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইন ও ওসি শহিদুল ইসলাম প্রমুখ।

মন্তব্য (০)





image

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য:...

নিউজ ডেস্কঃ উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তম...

image

তরুণদের উদ্যোক্তা হতে অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক

নিউজ ডেস্কঃ দেশের উপজেলা পর্যায়ের সম্ভাবনাময় তরুণ-তরুণী...

image

বিলে হাস পালন করে বেকার তরুণদের দিন বদল

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলায় বর্ষা মৌসুমে বিভিন্ন এলাকার বি...

image

নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত, চর...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার বর্তমানে ন...

image

মরিচের গন্ধে বদলে গেছে কামালের দিন, ১০ শতকের খেতেই সাফল্য...

গাজীপুর প্রতিনিধি : সকাল হলেই কামাল শেখের পা চলে যায় নিজের মরিচখেতে। হাত...

  • company_logo