• লিড নিউজ
  • জাতীয়

যানজটের শঙ্কায় আগামী ১৪ দিন উত্তরায় সময় নিয়ে বের হওয়ার অনুরোধ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ১৪ দিন যানজট হতে পারে। তাই ওই পথে চলাচলকারীদের হাতে যথেষ্ট সময় নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছেন প্রকল্প পরিচালক এ. এস. এম. ইলিয়াস শাহ্।

সোমবার (৪ মার্চ) এক বিশেষ ট্রাফিক নির্দেশনায় তিনি এ অনুরোধ জানান।

নির্দেশনায় বলা হয়, বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের আওতাভুক্ত উত্তরা এলাকায় (বিমানবন্দর থেকে আজমপুর) সড়কের পূর্ব ও পশ্চিম পার্শ্বে ৫ মার্চ সকাল ৬টা থেকে ১৮ মার্চ সকাল ৬টা (১৪ দিন) পর্যন্ত প্রতিদিন সড়কের উন্নয়ন কাজ চলবে।

সড়ক উন্নয়ন কাজ চলমান অবস্থায় ঢাকা থেকে ময়মনসিংহমুখী ও ময়মনসিংহ থেকে ঢাকামুখী যানবাহন চলাচলে যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই ওই করিডোরে চলাচলের জন্য সবাইকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার জন্য সবিনয় অনুরোধ করা হচ্ছে।

মন্তব্য (০)





image

'পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ক...

১

নিজস্ব প্রতিবেদক : পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে সারা দেশে বাসয...

image

পুঁজিবাজারের আমূল পরিবর্তনে প্রয়োজন সুশাসন এবং সেলফ-রেগুল...

২

নিজস্ব প্রতিবেদক : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ...

image

দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে ...

৩

নিজস্ব প্রতিবেদক :  মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সু...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

৪

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ...

image

এবার অটোগ্যাসের দামও বাড়ল

৫

নিউজ ডেস্ক : এলপি গ্যাসের পর এবার যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসে...

  • company_logo